Gujarat : সিনেমার কায়দায় গাড়িসহ টাকা লোপাটের চেষ্টা গুজরাটের গান্ধীধামে
নকল চাবি দিয়ে গাড়িতে ঢুকে তা নিয়ে পালানোর চেষ্টা করে ১ দুষ্কৃতী
এ যেন বলিউডি কায়দায় টাকা চুরি করার দৃশ্য। এটিএমের ক্যাশভর্তি গাড়ি নিয়ে চম্পট দিল ১ দুষ্কৃতি। ঘটনাটি ঘটেছে গুজরাটের গান্ধীধামে (Gandhidham)। জানা গেছে রাত ১১ টার সময় ২ কোটি টাকা ভর্তি গাড়ি নিয়ে যাওয়ার সময় একটু জিরিয়ে নিতে চায়ের দোকানে দাঁড় করানো হয় গাড়ি। গাড়ির মধ্যে ছিলেন ড্রাইভার, সিকিরিটি গার্ড ও তিন জন । গাড়ি রেখে চায়ের দোকানে কাপে চুমুক দিতেই দেখা যায় নকল চাবি দিয়ে গাড়ির দরজা খুলে তা স্টার্ট দিয়ে চম্পট দিয়েছে এক ব্যক্তি।
গাড়ি বেরিয়ে যেতে দেখে কয়েকজন স্টাফ রাস্তায় থাকা বাইক নিয়ে পিছু ধাওয়া করেন। কিছুসময়ের মধ্যেই ওই গাড়ির পিছু নেয় আরও একটি গাড়ি।এদিকে গাড়িটির বিষয়ে পুলিশকেও খবর দেওয়া হয়। রাস্তায় আরও একটি চারচাকা পেয়ে সেই গাড়ি নিয়ে পিছু ধাওয়া করা হয়। গান্ধী ধাম থেকে ১৫ কিমি দূরে গিয়ে সেই ক্যাশভর্তি গাড়ি থেকে বেরিয়ে অন্য একটি গাড়িতে চড়ে চম্পট দেয় অভিযুক্তরা।
ঘটনার পর টাকা ভর্তি গাড়িটিকে নিয়ে আসা হয় গান্ধীধাম পুলিশ স্টেশনে।অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
(The above story first appeared on LatestLY on Jan 13, 2024 02:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

