প্রতীকী ছবি (ফাইল ফটো)

: আন্তর্জাতিক ভূ-রাজনীতি এবং বিশ্ববাজারের অস্থিরতার প্রভাব অব্যাহত সোনা ও রুপোর দামে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতি এবং বৈশ্বিক অর্থনীতির দোলাচলে বুলিয়ন বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংবাদ সংস্থা আইএএনএস (IANS)-এর প্রতিবেদন অনুযায়ী, মার্কিন ট্রেজারি বন্ডের উচ্চ ফলন এবং ডলারের শক্তিশালী অবস্থানের কারণে সাপ্তাহিক ভিত্তিতে সোনার দাম প্রায় ১.১৬ শতাংশ কমেছে।

২৪ ক্যারেট সোনার দাম

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) অগস্টের সোনার ফিউচার চুক্তি ০.০৬ শতাংশ বাড়লেও, সেপ্টেম্বরের রুপোর ফিউচার ১.১৩ শতাংশ কমেছে। বর্তমানে এমসিএক্স-এ সোনার ফিউচার প্রতি ১০ গ্রামে দাঁড়িয়েছে ১,৪১,৫৯৯ টাকায় এবং কেজিবলক রুপোর ফিউচার অবস্থান করছে ২,১৭,৪৮৮ টাকায়। অন্যদিকে, ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA)-র তথ্য অনুযায়ী, ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম শুক্রবার কমে দাঁড়িয়েছে ১,৪২,৮৬০ টাকায়, যা সপ্তাহের শুরুতে সোমবার বাজার খোলার সময় ছিল ১,৪৪,৫৩২ টাকা।

সোনা-রুপোর দাম ওঠানামা করছে

সপ্তাহজুড়ে সোনা ও রুপোর দামে বেশ ওঠানামা দেখা গিয়েছে। মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্তের পর বুলিয়ন বাজারে সোনার দর সাময়িকভাবে প্রায় ২ শতাংশ লাফিয়েছিল। পরবর্তীতে সপ্তাহের শেষের দিকে ডলার কিছুটা দুর্বল হলে সোনার সেই ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকে। ভারতে সোনার দাম মূল্যায়নে আন্তর্জাতিক দর, মার্কিন ডলারের শক্তি এবং উৎসবের মরসুমে স্থানীয় গয়নার চাহিদা প্রধান ভূমিকা পালন করে।

দেশের প্রধান শহরগুলিতে আজকের সোনার দর

আজ, ২ অগস্ট রবিবার দেশের বিভিন্ন মেট্রো শহরে সোনার দর দাঁড়িয়েছে নিম্নরূপ:

কলকাতা: তিলোত্তমা শহরে প্রতি গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১৪,৪২২ টাকা, ২২ ক্যারেট সোনার দাম ১৩,২২০ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১০,৮১৬ টাকা। সেই হিসেবে কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনা কিনতে খরচ পড়ছে ১,৪৪,২২০ টাকা, ২২ ক্যারেট ১,৩২,২০০ টাকা এবং ১৮ ক্যারেট ১,০৮,১৬০ টাকা। (১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১৪,৪২,২০০ টাকা)।

মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, কেরল ও পুণে: এই শহরগুলিতেও সোনার দর কলকাতার মতই। প্রতি গ্রাম ২৪ ক্যারেট ১৪,৪২২ টাকা, ২২ ক্যারেট ১৩,২২০ টাকা এবং ১৮ ক্যারেট ১০,৮১৬ টাকা।

দিল্লি: দেশের রাজধানীতে প্রতি গ্রাম ২৪ ক্যারেট সোনার দর ১৪,৪৩৭ টাকা, ২২ ক্যারেট ১৩,২২৫ টাকা এবং ১৮ ক্যারেট ১০,৮৩১ টাকা।

চেন্নাই: দক্ষিণ ভারতের এই শহরে সোনার দাম কিছুটা বেশি। প্রতি গ্রাম ২৪ ক্যারেট সোনা বিকোচ্ছে ১৪,৪৬১ টাকায়, ২২ ক্যারেট ১৩,২৫৬ টাকায় এবং ১৮ ক্যারেট ১১,০৩৫ টাকায়।

আমেদাবাদ ও বরোদা: এখানে প্রতি গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১৪,৪২৭ টাকা, ২২ ক্যারেট ১৩,২২৫ টাকা এবং ১৮ ক্যারেট ১০,৮২১ টাকা।

সোনা ছেড়ে রুপোর পথ: আজকের রুপোর দর

সোনার পাশাপাশি বিনিয়োগকারী ও ক্রেতাদের বড় নজর থাকে রুপোর বাজারের দিকেও। গয়না তৈরির পাশাপাশি শিল্পক্ষেত্রে বিপুল চাহিদার কারণে আন্তর্জাতিক বাজারের ওপর রুপোর দর গভীরভাবে নির্ভরশীল। ভারতে আজ প্রতি গ্রাম রুপোর দাম ২৩৫ টাকা, যা গতকালের দর থেকে অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ, আজ ১০ গ্রাম রুপোর দাম দাঁড়িয়েছে ২,৩৫০ টাকা, ১০০ গ্রাম রুপোর দাম ২৩,৫০০ টাকা এবং প্রতি কেজি (১,০০০ গ্রাম) রুপোর দর দাঁড়িয়েছে ২,৩৫,০০০ টাকায়।