সোনার দাম আজ ৯ সেপ্টেম্বর ২০২৬: কলকাতা সহ দেশের মেট্রো শহরগুলিতে বিকোচ্ছে কত দর, জেনে নিন রূপোর হালহকিকত

আন্তর্জাতিক বাজারের অস্থিরতা, ডলারের বিনিময় মূল্য এবং উৎসবের মরসুমে ঘরোয়া চাহিদার টানাপোড়েনে বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে ভারতেও সোনার দামে ক্রমাগত রদবদল ঘটছে।

সোনার দাম আজ ৯ সেপ্টেম্বর ২০২৬: কলকাতা সহ দেশের মেট্রো শহরগুলিতে বিকোচ্ছে কত দর, জেনে নিন রূপোর হালহকিকত
Representative Image (Photo Credits: IANS)

Gold Rate Today 9 Seprtmber 2026: আন্তর্জাতিক বাজারের অস্থিরতা, ডলারের বিনিময় মূল্য এবং উৎসবের মরসুমে ঘরোয়া চাহিদার টানাপোড়েনে বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে ভারতেও সোনার দামে ক্রমাগত রদবদল ঘটছে। দেশের অন্যান্য প্রান্তের মতো তিলোত্তমা কলকাতার বাজারেও এই প্রভাব সুস্পষ্ট। আগামী উৎসব ও বিয়ের মরসুমকে সামনে রেখে মধ্যবিত্ত থেকে শুরু করে খুচরো জুয়েলারি ব্যবসায়ী, সকলের চোখই এখন তিলোত্তমার স্বর্ণ পট্টি বউবাজার থেকে গড়িয়াহাটের বড় বড় অলঙ্কার বিপণিতে। আন্তর্জাতিক অর্থনৈতিক চাপ এবং মুদ্রাস্ফীতির কারণে বুধবার, ৯ সেপ্টেম্বর দেশে মূল্যবান এই ধাতুটির দামে সামান্য ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। বিশেষ করে কলকাতা এবং অন্যান্য মেট্রো শহরগুলিতে অলঙ্কার কেনার আগে আজ প্রতি গ্রামের বর্তমান বাজারদর কত তা জানা অত্যন্ত জরুরি।

কলকাতা সহ দেশের বিভিন্ন শহরে সোনার দাম

প্রতিবেদনে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজ ভারতে প্রতি গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দর দাঁড়িয়েছে ১৫,৬৬৭ টাকা এবং গহনা তৈরির ২২ ক্যারেট সোনার দাম নির্ধারিত হয়েছে প্রতি গ্রাম ১৪,৩৬১ টাকা। তিলোত্তমা কলকাতার বাজারে আজ ২৪ ক্যারেট পাকা সোনার দাম প্রতি গ্রাম ১৫,৬৬৭ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ১৪,৩৬১ টাকায় বিক্রি হচ্ছে। মুম্বই এবং চেন্নাই শহরেও আজ কলকাতার সমপরিমাণ বাজারদর বজায় রয়েছে। অন্যদিকে দেশের রাজধানী দিল্লিতে আজ ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ১৫,৬৮২ টাকা এবং ২২ ক্যারেট সোনা বিকোচ্ছে ১৪,৩৭৬ টাকা প্রতি গ্রাম দরে।

কলকাতা সহ দেশের বিভিন্ন শহরে রুপোর দাম

সোনার পাশাপাশি শিল্পক্ষেত্রে চাহিদা ও ব্যক্তিগত বিনিয়োগের কারণে রূপোর দরও বেশ চড়া। আজ ভারতে কেজি প্রতি খাঁটি রূপোর দর পৌঁছেছে ২,৪৯,৯০০ টাকায় এবং স্টাইলিং অর্নামেন্টসে ব্যবহৃত ৯২৫ রূপোর দাম কেজি প্রতি ২,৪৯,০০০ টাকা। শহরভিত্তিক হিসাবে আজ কলকাতা, দিল্লি, মুম্বই এবং চেন্নাই— প্রতি মেট্রো শহরেই ৯৯৯ বিশুদ্ধতার রূপো প্রতি ১০ গ্রামে ২৪৯৯ টাকা দরে বিকোচ্ছে। উৎসবের মুখে বিশ্ববাজারের দর ওঠানামার সাথে সামঞ্জস্য রেখে স্থানীয় বাজারে এই মূল্যবান ধাতুগুলির দামে আরও পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বাজার বিশেষজ্ঞরা।

(The above story first appeared on LatestLY on Sep 09, 2026 07:18 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).