Gold Price Today: লক্ষ্মীবারে কমল সোনার দাম, ১ গ্রাম সোনার দর কত হল?

সোনার দাম বেড়ে যাওয়ায় লগ্নিকারীরা সোনায় বিনিয়োগ করা বুদ্ধিমানের কাজ বলে মনে করছেন।

Gold Price Today: লক্ষ্মীবারে কমল সোনার দাম, ১ গ্রাম সোনার দর কত হল?
প্রতীকী ছবি (Photo Credits:Pixabay)

কলকাতাঃ বিয়ের (Wedding) মরশুম বৈশাখ আসতেই হুহু করে বেড়েছে সোনার (Gold) দাম। মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে সোনালী ধাতুর দর। যেভাবে বেড়েছে সোনার দাম তাতে গয়না কিনতে রীতিমতো অপারগ অনেকেই। চলতি মাসে ১ লক্ষর গণ্ডি ছুঁয়েছিল সোনা। পরে তা ধীরে ধীরে কমে। আজ, ৮ মে কলকাতায় সোনা কিনতে হলে কত খসবে, জেনে নিন ঝটপট।

সামান্য কমল সোনার দাম, জেনে নি আজ দর কট

আজ, ৮ মে কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৭ হাজার ৭৫০ টাকা। হলমার্কযুক্ত ২২ ক্যারেট সোনার দাম ৯৩ হাজার ৪০০ টাকা। ১৮ ক্যারেটের দাম ৭৫৬৫ টাকা। ১ কেজি রুপোর দাম ৯৬০৫৮ টাকা। এই দাম জিএসটি ছাড়া। এর সঙ্গে যুক্ত হবে জিএসটি। গতকালের থেকে আজ, বৃহস্পতিবার সামান্য কমেছে দাম। চলতি বছরে যেভাবে সোনার দাম বেড়েছে তাতে গয়না ছুঁতে কার্যত ভয় পাচ্ছে মধ্যবিত্তরা। বিয়ের মরশুমে প্রতিবারই স্বাভাবিকের থেকে বাড়ে সোনার দাম। কিন্তু ১ লক্ষ এবার রেকর্ড ছিল। এর আগে এত দর কখনও ওঠেনি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সোনার দাম বেড়ে যাওয়ায় লগ্নিকারীরা সোনায় বিনিয়োগ করা বুদ্ধিমানের কাজ বলে মনে করছেন। এছাড়া ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে সোনার দামও প্রভাবিত হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 লক্ষ্মীবারে কমল সোনার দাম, ১ গ্রাম সোনার দর কত হল?

(The above story first appeared on LatestLY on May 08, 2025 03:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).