Petrol Disel Price 5 October 2026: বাড়ল কি দাম! কলকাতায় ৫ অক্টোবর সোমবার পেট্রোল ও ডিজেলের দাম কত
বিশ্ববাজারে এই মূল্যবৃদ্ধির মধ্যেও স্বস্তিতে সাধারণ মানুষ। ভারতের সরকারি তেল বিপণন সংস্থাগুলি (OMCs) আজ, ৫ অক্টোবর বড় কোনো পরিবর্তন আনেনি পেট্রোল ও ডিজেলের খুচরা দামে।
Petrol Disel Price 5 October 2026: মধ্যপ্রাচ্যে অব্যাহত ভূ-রাজনৈতিক উত্তেজনার আবহেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত কাঁচা তেলের (Crude Oil) দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের গণ্ডি ছাড়িয়েছে। তবে বিশ্ববাজারে এই মূল্যবৃদ্ধির মধ্যেও স্বস্তিতে সাধারণ মানুষ। ভারতের সরকারি তেল বিপণন সংস্থাগুলি (OMCs) আজ, ৫ অক্টোবর বড় কোনো পরিবর্তন আনেনি পেট্রোল ও ডিজেলের খুচরা দামে। তবে বেসরকারি জ্বালানি সংস্থা নায়ারা এনার্জি (Nayara Energy) তাদের পাম্পগুলিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেলের দাম ৩ টাকা বাড়িয়েছে।
কলকাতায় আজকের জ্বালানির দর
আজ কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম রয়েছে ১১৩.৫১ টাকা এবং ডিজেল বিকোচ্ছে ৯৯.৮২ টাকা প্রতি লিটারে। পশ্চিমবঙ্গ ও স্থানীয় করের পার্থক্যের কারণে দেশের বিভিন্ন শহরের মতো তিলোত্তমাতেও জ্বালানির দর আলাদা।
দেশের অন্য প্রধান মেট্রো শহরগুলির দাম
কলকাতা: পেট্রোল ১১৩.৫১ টাকা/লিটার, ডিজেল ৯৯.৮২ টাকা/লিটার
নয়াদিল্লি: পেট্রোল ১০২.১২ টাকা/লিটার, ডিজেল ৯৫.২০ টাকা/লিটার
মুম্বই: পেট্রোল ১১১.২১ টাকা/লিটার, ডিজেল ৯৭.৮৩ টাকা/লিটার
চেন্নাই:পেট্রোল ১০৭.৭৬ টাকা/লিটার, ডিজেল ৯৯.৫৫ টাকা/লিটার
বেঙ্গালুরু: পেট্রোল ১১১.৬৮ টাকা/লিটার, ডিজেল ৯৯.৫৬ টাকা/লিটার
হায়দরাবাদ: পেট্রোল ১১৬.১৫ টাকা/লিটার, ডিজেল ১০৪.২৩ টাকা/লিটার
তেল সংস্থাগুলির ওপর বাড়ছে আর্থিক চাপ
রেটিং এজেন্সি ‘ইকরা’ (ICRA)-র একটি রিপোর্ট অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে তেলের অস্বাভাবিক বৃদ্ধি ও দেশের অভ্যন্তরে দাম অপরিবর্তিত রাখার দরুন সরকারি তেল সংস্থাগুলিকে প্রতিদিন প্রায় ৫৩০ কোটি টাকার লোকসান সহ্য করতে হচ্ছে। কাঁচা তেলের আমদানি খরচ বাড়লেও খুচরা বাজারে লিটার প্রতি দাম স্থির রেখে ক্ষতি নিজেদের ঘাড়েই নিচ্ছে এই রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি।
কী বলছেন বিশেষজ্ঞরা
বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারে অপরিশোধিত তেল ও ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর যদি এভাবেই অস্থির থাকে, তবে আগামী দিনগুলিতে দেশের খুচরা জ্বালানি বাজারে তার প্রভাব পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। তবে আজকের দিনে দাঁড়িয়ে নিত্যযাত্রী ও আমজনতার জন্য স্বস্তি—পাম্পে গিয়ে অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে না।
(The above story first appeared on LatestLY on Oct 05, 2026 10:06 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

