Karnataka: ঘর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার কর্ণাটকের প্রাক্তন পুলিশ আধিকারিকের মৃতদেহ, গ্রেফতার স্ত্রী
রবিবার রহস্যজনকভাবে মৃত্যু হল কর্ণাটকের প্রাক্তন ডিজিপি/ আইজিপি ওম প্রকাশের (Om Prakash)। বেঙ্গালুরুর এইচএসআর লেআউটে নিজ বাসভবন থেকে উদ্ধার হয় তাঁর রক্তাক্ত দেহ। শরীরের একাধিক জায়গায় ছিল ছুরির আঘাত। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৮ বছর। এই ঘটনায় ইতিমধ্যেই ওম প্রকাশের স্ত্রী পল্লবীকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও তিনি কী কারণে প্রাক্তন ডিজিপিকে খুন করেছেন তা এখনও স্পষ্ট নয় এবং এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছেন কিনা, সেই বিষয়েও এখনও কিছু জানা যায়নি।
বেঙ্গালুরুর বাসভবন থেকে উদ্ধার ওম প্রকাশের দেহ
পুলিশসূত্রে খবর, এদিন দুপুরের দিল্লি ওম প্রকাশের স্ত্রী আরেক প্রাক্তন আইপিএস অফিসারকে ভিডিয়ো কল করে এবং সে বলে মনস্টারকে খুন করেছে। কথা শুনে চমকে যান তিনি। তারপর সেই এইচএসআর লেআউট থানায় খবর দেয়। মৃতের বাসভবনে গিয়ে পুলিশ দেহ উদ্ধার করে। যদিও এই ঘটনায় মৃতের স্ত্রীয়ের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। কারণ মহিলার পক্ষে একা এক প্রাক্তন পুলিশ আধিকারিককে খুন করা অসম্ভব বলে মনে করছে তদন্তকারীরা।
স্বামী খুনের কথা আগেও বলেছিলেন পল্লবী
জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই এই দম্পতির মধ্যে সাংসারিক অশান্তি চলছিল। প্রাক্তন আইপিএসদের স্ত্রীদের মধ্যে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে পল্লবীর কয়েকজন বন্ধু ছিলেন, সেখানে প্রায়শই স্বামীকে নিয়ে অভিযোগ করত সে। এমনকী বিষ খাইয়ে খুন করবে বলেও জানিয়েছিল সে। যদিও কী নিয়ে দুজনের মধ্যে বিরোধ ছিল তা এখনও স্পষ্ট নয়। এদিন ঘটনার পর মৃতদেহ পাশেই ছিল পল্লবী। তাঁকে জেরা করে গ্রেফতার করে পুলিশ।
(The above story first appeared on LatestLY on Apr 20, 2025 08:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

