India Has Become A Golden Bird: ভারত আবার সোনার পাখি হয়েছে, মোদী সরকারের প্রশংসায় বিদেশী এজেন্সি

মোদী সরকারের প্রশংসা এবার বিদেশী এজেন্সির মুখেও। বিখ্যাত ব্রোকারেজ ফার্ম ব্রেনস্টেইনের ৩১ পাতার এক রিপোর্ট মোদী সরকারের বিভিন্ন কাজের বড় প্রশংসা করা হয়েছে।

India Has Become A Golden Bird: ভারত আবার সোনার পাখি হয়েছে, মোদী সরকারের প্রশংসায় বিদেশী এজেন্সি
Modi flags off five Vande Bharat trains photo Credit: Twitter@ANI

আমেরিকা থেকে ফ্রান্স, ইজিপ্ট থেকে ইউএই- সব জায়গায় হৃদয় জয় করে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির নেতা-মন্ত্রীরা এমন দাবি করছেন। মোদী সরকারের প্রশংসা এবার বিদেশী এজেন্সির মুখেও। বিখ্যাত ব্রোকারেজ ফার্ম ব্রেনস্টেইনের ৩১ পাতার এক রিপোর্ট মোদী সরকারের বিভিন্ন কাজের বড় প্রশংসা করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আবার সোনার পাখি হয়েছে।

মোদী সরকারের নেওয়া জিএসটি সহ বেশ কিছু আর্থিক সংস্কারের ফলেই ভারত দুনিয়ার পঞ্চম বৃহত্তম আর্থিক শক্তি হতে পেরেছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। বেশ কিছু বাধা থাকা সত্ত্বেও দুর্বল অর্থনীতি থেকে ভারতকে মজবুত অর্থনীতি দিয়েছে মোদী সরকার। ভারত যেভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করেছে, অর্থনীতিতে ডিজিটাল ব্যবস্থায় জোর দিয়েছে, ঐতিহাসিক আর্থিক সংস্কার করেছে, নানা ধুঁকতে থাকা প্রতিষ্ঠানকে উজ্জীবীত করেছে। তার জন্যই ভারত আবার সোনার পাখি হতে চলেছে বলে ব্রেনস্টেইনের রিপোর্টে প্রকাশ। আরও পড়ুন-মধ্যপ্রদেশের মহাদেব জলপ্রপাতে আটকে পড়লেন ৫০ জনের বেশি পর্যটক, দেখুন ভিডিয়ো

সেই রিপোর্টে বলা হয়েছে কারও কাছে ভাগ্য রাতারাতি খোলে, কারও কাছে আবার ভাগ্য খোলে বহু বছরের প্রচেষ্টার পর। ভারতের কাহিনিটাও তেমন। মোদীর নেতৃত্বে ভারত বেশ কয়েকটি সেক্টরে চোখে পড়ার মত উন্নতি করেছে। তার মধ্যে ডিজিটাইজেশন, আর্থিক সংস্কার, কাজের পরিবেশ ফিরিয়ে এনে বিনিয়োগকারীদের চোখ টানা, পরিকাঠামো উন্নয়নকে জোর দেওয়ার কথা বলা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে., গত এক দশকে ভারতে আর্থিক বৃদ্ধি কিছুটা ঝিমিয়ে পড়েছিল। কিন্তু মোদী সরকার নানা সংস্কার করে আর্থিক বৃদ্ধির হার চাঙ্গা করেছেন। ৯ বছর আগে দেশের সিংহাসনে বসে মোদী তার আচ্ছে দিনের প্রতিশ্রুতি রাখতে পেরেছেন বলে সেই রিপুোর্টে বলা হয়েছে।

(The above story first appeared on LatestLY on Jul 17, 2023 09:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).