Mumbai: মুম্বইতে আগুন, দাউ দাউ করে জ্বলছে বহুতল

শুক্রবার দুপুর বারোটা নাগাদ মুম্বইয়ের কারি রোডের একটি বহুতলে আগুন ধরে যায়। কারি রোডের ওই বহুতলে প্রথমে ১৯ তলায় আগুন লাগে।

Mumbai: মুম্বইতে আগুন, দাউ দাউ করে জ্বলছে বহুতল
Mumbai Fire (Photo Credit: Twitter/ANI)

মুম্বই, ২২ অক্টোবর: মুম্বইয়ের (Mumbai) বহুতলে আগুন (Fire)। দাউ দাউ করে জ্বলতে শুরু করেছে কারি রোডের একটি বহুতল। যা নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

রিপোর্ট প্রকাশ, শুক্রবার দুপুর বারোটা নাগাদ মুম্বইয়ের কারি রোডের একটি বহুতলে (Multi-Storey Bulilding) আগুন ধরে যায়। কারি রোডের ওই বহুতলে প্রথমে ১৯ তলায় আগুন লাগে। সেই আগুন অন্যান্য তলায়ও ছড়িয়ে পড়তে শুরু করে। যার জেরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ঘটনার জেরে একজনের মৃত্যুর খবর মিলেছে। আহতও একজন।

 

দেখুন সেই ভিডিয়ো...

 

কারি রোডের ওই বহুতলে আগান লাগার খবর ছড়াতেই মুম্বইয়ের মেয়র কিশোরী পেদনেকর সেখানে পৌঁছে যান। বহুতল থেকে প্রত্যেককে যাতেো নিরাপদে বাইরে বের করা যায়, সেই চেষ্টা চলছে।

(The above story first appeared on LatestLY on Oct 22, 2021 01:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).