Bihar Assembly Election 2025:সামনেই কুর্সির লড়াই, তার আগে বিহারের ভোটার তালিকা থেকে বাদ পড়লেন ৫২ লক্ষ ভোটার, নেপথ্যে কী কারণ?
নির্বাচনের আগে খসড়া ভোটার তালিকায় সংশোধনের সুযোগ রয়েছে বলে জানিয়েছে কমিশন।
নয়াদিল্লিঃ সামনের নভেম্বরেই বিহারে বিধানসভা নির্বাচন(Bihar Assembly Election 2025)। আর তার আগে বিহারের ভোটার তালিকা থেকে বাদ পড়ল ৫২ লক্ষের বেশি মানুষের নাম। সংশোধন প্রক্রিয়ার অংশ হিসেবে বিহারের ভোটার তালিকা থেকে এই নাম বাদ দেওয়া হয়েছে বলে জানানো হল নির্বাচন কমিশনের তরফে(Election Commission of India)। যাঁদের নাম বাদ দেওয়া হয়েছে তাঁদের মধ্যে ১৮ লক্ষ মৃত বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। বাকি ২৬ লক্ষ ভোটার বিভিন্ন নির্বাচনী এলাকায় স্থানান্তরিত হয়েছেন আর ৭ লক্ষ একের বেশি জায়গায় নথিভুক্ত ছিল বলে জানা গিয়েছে। নির্বাচনের আগে খসড়া ভোটার তালিকায় সংশোধনের সুযোগ রয়েছে বলে জানিয়েছে কমিশন। আগামী ১ অগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে এই সংশোধনের। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আগামী ৩০ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।
বিহারের ভোটার তালিকা থেকে বাদ পড়লেন ৫২ লক্ষ ভোটার, নেপথ্যে কী কারণ?
🚨BIG NEWS
Victory for Democracy!
🚨ECI removes 51 lakh illegal & fake voters in Bihar.
No more fake identities in elections.
Every voter will be real.
A major step towards free and fair elections.
Only genuine citizens, only genuine votes!
ECI for this necessary action. pic.twitter.com/PmzsIa0r6X
— Planetary Post (@PlanetaryPost) July 23, 2025
(The above story first appeared on LatestLY on Jul 23, 2025 08:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

