Landslide in Ramban: মেঘভাঙা বৃষ্টিতে ভেসে যাচ্ছে জম্মু কাশ্মীর, ভূমিধসে বিপর্যস্ত রামবান, বন্যার আশঙ্কা, দেখুন
ধ্বংসস্তূপে চাপা পড়েছে সারি সারি গাড়ি। ধসের জেরে বন্ধ রাস্তা। ব্যাহত যান চলাচল। প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয়ে বহু এলাকায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়েছে।
রামবান, ২০ এপ্রিলঃ জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) রামবানে ভারী বৃষ্টি। রবিবার মধ্যরাত থেকে মেঘভাঙা বৃষ্টি শুরু হয়েছে। ভারী বৃষ্টিপাতের সঙ্গে চলছে শিলাবৃষ্টিও। আর সকাল হতেই আচমকা হড়পা বান নামে রামবানে। ধস (Landslide) নেমেছে বহু জায়গায়। ভেঙে পড়েছে বেশ কয়েকটি বাড়ি। রামবানের (Ramban) হড়পা বানে ইতিমধ্যেই তিন জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ভূমিধসের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এলাকায়। ধসে পড়েছে বহু বাড়ি। ধ্বংসস্তূপে চাপা পড়েছে সারি সারি গাড়ি। ধসের জেরে বন্ধ হয়েছে রাস্তা। ব্যাহত যান চলাচল।
প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয়ে জেলার বহু এলাকায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়েছে। ধসপ্রবণ এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন। চন্দ্রভাগা নদীর জলস্তর সাংঘাতিক হারে বেড়ে গিয়েছে। যার ফলে নীচু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ভূমিধসে বিপর্যস্ত রামবামঃ
#WATCH | Jammu and Kashmir: Several buildings and vehicles are damaged due to a landslide following heavy rains and hailstorm in Ramban district pic.twitter.com/grEdV7NtB3
— ANI (@ANI) April 20, 2025
গত কয়েকদিন ধরেই জম্মু কাশ্মীরের বেশ কিছু জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে। রবিবার সকাল থেকে আচমকাই বেড়ে গিয়েছে বৃষ্টির পরিমাণ। এরপরেই হড়পা বানের সৃষ্টি। চোখের সামনে ধসে পড়তে শুরু করে একের পর এক বাড়ি। জলের তোড়ে ভেসে গিয়েছে বহু গাড়ি।
(The above story first appeared on LatestLY on Apr 20, 2025 05:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

