India-Pakistan Conflict: সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করা হচ্ছে, ব্রিটেনের বিদেশ সচিবকে বার্তা জয়শঙ্করের

শুক্রবার রাত থেকেই ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি শুরু হয়েছে। একদিক থেকে পাকিস্তান হামলা চালাচ্ছে। সেই হামলা পরাস্তও করে দিচ্ছে ভারত।

India-Pakistan Conflict: সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করা হচ্ছে, ব্রিটেনের বিদেশ সচিবকে বার্তা জয়শঙ্করের
EAM Dr S Jaishankar (Photo Credit: X@Airnews

শুক্রবার রাত থেকেই ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি শুরু হয়েছে। একদিক থেকে পাকিস্তান হামলা চালাচ্ছে। সেই হামলা পরাস্তও করে দিচ্ছে ভারত। অন্যদিকে ভারতে পাল্টা হামলায় বেসামাল অবস্থা পাকিস্তানের। এই যুদ্ধ নিয়ে একাধিক দেশের রাষ্ট্রনেতারা উদ্বিগ্ন। ইরানের বিদেশমন্ত্রী ভারত ও পাকিস্তান দুই দেশের সঙ্গেই আলোচনা করে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের বার্তা দিয়েছিলেন। অন্যদিকে আমেরিক, চিনের মতো দেশগুলি এই যুদ্ধের মধ্যে নাক গলাতে চাইছে না। ব্রিটেনেরও ঠিক একই অবস্থান।

জয়শঙ্করের সঙ্গে আলোচনা ব্রিটেনের বিদেশ সচিবের

যদিও শুক্রবার এই যুদ্ধ প্রসঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S Jaishankar) সঙ্গে ফোনে কথা বলেন ব্রিটেনের বিদেশ সচিব ডেভিড লেমির সঙ্গে। এই আলোচনায় মূলত এই যুদ্ধ পরিস্থিতি নিয়েই কথা হয়। সেখানে জয়শঙ্কর স্পষ্ট বার্তা দেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করা হয়েছে। এই আলোচনা নিয়ে বিদেশমন্ত্রীর কথাকে সমর্থন জানিয়েছেন ব্রিটেনের বিদেশ সচিব।

ভারত-পাকিস্তানের যুদ্ধ

যদিও ভারতের পক্ষ থেকে অপারেশন সিঁদুর লঞ্চ করার পর বলা হয়েছিল, তাঁরা শুধুমাত্র জঙ্গিঘাঁটি নষ্ট করার জন্যই এই হামলা করেছে। এই হামলায় সাধারণ মানুষ বা সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে করা হয়নি এবং হামলায় সাধারণ নাগরিকদের কোনও ক্ষয়ক্ষতিও হয়নি। যদিও পাকিস্তান এই দাবি মানতে চায়নি।

(The above story first appeared on LatestLY on May 09, 2025 04:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).