PM Narendra Modi: প্রবল বৃষ্টির পূর্বাভাসে মধ্যপ্রদেশের লালপুরে বাতিল প্রধানমন্ত্রীর সফর
গামিকাল, মঙ্গলবার মধ্যপ্রদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিবরাজ সিং চৌহানের রাজ্যে রাজধানী ভোপালের পাশাপাশি লালপুর এবং শাহদোলের পাকারিয়ায় যাওয়ার কথা মোদীর।
ভোপাল, ২৬ জুন: আগামিকাল, মঙ্গলবার মধ্যপ্রদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিবরাজ সিং চৌহানের রাজ্যে রাজধানী ভোপালের পাশাপাশি লালপুর এবং শাহদোলের পাকারিয়ায় যাওয়ার কথা মোদীর। প্রধামন্ত্রীর সফরের জন্য বিশেষ প্রস্তুতিতেও নিয়েছে প্রশাসন। কিন্তু প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে লালপুর, পাকারিয়ায়। আর তাই নিরাপত্তা সহ বিভিন্ন দিক বিচার করে লালপুর ও পাকারিয়ায় প্রধানমন্ত্রীর যাবতীয় অনুষ্ঠান বাতিল করা হল।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানান, মঙ্গলবার, লালপুরও পাকারিয়ায় প্রবল বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দফতর। তাই সেখানে প্রধানমন্ত্রীর সফর পিছিয়ে দেওয়া হল। কনে সেখানে প্রধানমন্ত্রী আসবেন তার নতুন দিন পরে জানানো হবে। তবে ভোপালে মোদীর অনুষ্ঠান, কর্মসূচি পূর্ব নির্ধারিত সূচি মেনেই হতে চলেছে।
দেখুন ভিডিয়ো
#WATCH | MP CM Shivraj Singh Chouhan, says "Due to the possibility of heavy rains tomorrow, 27th June, PM Modi's visit to Lalpur and Pakaria (of Shahdol) has been postponed. Soon, the new date of his visit will be decided. The arrangements for the program will also continue in… pic.twitter.com/oTpp3hKImc
— ANI (@ANI) June 26, 2023
ক মাস পরেই বিজেপি শাসিত মধ্য়প্রদেশে বিধানসভা নির্বাচন। কর্ণাটকে ধাক্কা খাওয়ার পর মধ্যপ্রদেশে ক্ষমতা ধরে রাখতে মরিয়া মোদী ম্যাজিকেই ভরসা পদ্ম-শিবিরে। আগামী কয়েক মাসে তাই বারবার তাঁকে এখানে আসতে দেখা যেতে পারে।
(The above story first appeared on LatestLY on Jun 26, 2023 05:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

