India-Pakistan Conflict: বারামুল্লা থেকে ভূজের মধ্যে মোট ২৬টি জায়গায় ড্রোন হামলা করেছে পাকিস্তান, খবর প্রতিরক্ষা দফতর সূত্রের

গতকাল পাকিস্তানের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছিল ভারত। তারপরেও থামছে না পড়শি দেশের চমকানি। বরং শুক্রবার ফের ভারতে হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান।

India-Pakistan Conflict: বারামুল্লা থেকে ভূজের মধ্যে মোট ২৬টি জায়গায় ড্রোন হামলা করেছে পাকিস্তান, খবর প্রতিরক্ষা দফতর সূত্রের

গতকাল পাকিস্তানের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছিল ভারত। তারপরেও থামছে না পড়শি দেশের চমকানি। বরং শুক্রবার ফের ভারতে হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। যদিও প্রায় সবকটি হামলাই আকাশপথেই ব্যর্থ করে দেয় এয়ার ডিফেন্স সিস্টেম। তবে ফিরোজপুরের একটি এলাকায় ড্রোন হামলায় কয়েকজন আহত হয়েছে। প্রতিরক্ষা দফতর সূত্রে খবর, বারামুল্লা থেকে ভূজ পর্যন্ত মোট ২৬টি জায়গায় হামলা করেছে পাকিস্তান। মূলত বেসামরিক ও সামরিক এলাকাগুলিকে টার্গেট করেই এই হামলা চালিয়েছে পাক সেনা। এমনটাই দাবি কেন্দ্রের।

২৬টি জায়গায় ়ড্রোন হামলা পাকিস্তানের

প্রতিরক্ষা দফতর সূত্রে খবর বারামুল্লা, শ্রীনগর, অবন্তিপুরা, নাগরোটা, জম্মু, ফিরোজপুর, পাঠানকোট, ফাজিলকা, লালগড় জাট্টা, জয়সলমীর, বারমের, ভূজ, কুয়ারবেট এবং লাখি নালা সহ ২৬টি এলাকায় ড্রোন হামলা চালায় পাকিস্তান। ফিরোজপুরের হামলায় আহতদের তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। যদিও সকলেরই অবস্থা আপাতত স্থিতীশীল। এদিকে এই হামলার পরই নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে জরুরি বৈঠক ডাকা হয়। যেখানে সেনাপ্রধানরা ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কররা।

দেখুন পোস্ট

প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক

যদিও এই রুদ্ধদ্বার বৈঠক সম্পর্কে এখনও প্রকাশ্যে কিছু বলেনি সরকার। তবে একটা জিনিস স্পষ্ট যে এই হামলার প্রত্যাঘাত খুবই শীঘ্রই ভারত পাকিস্তানকে দিতে পারে। এথন দেখার সেই হামলা গতকালের থেকে কতটা জোড়ালো হয়।

(The above story first appeared on LatestLY on May 09, 2025 11:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).