Sania Mirza: শোয়েব মালিকের স্ত্রী সানার প্রাক্তন স্বামী উমায়ারকে বিয়ে করলেন সানিয়া মির্জা? জানুন সত্যি
উমায়ার জয়সওয়ায়েলর ছবি দেখে অনেকে দাবি করেন, তিনি সানিয়া মির্জাকে বিয়ে করেছেন। প্রাক্তন স্বামীর স্ত্রীর প্রাক্তন সঙ্গীকেই সানিয়া বিয়ে করেছেন বলে অনেকে দাবি করেন। কিন্তু এই দাবির কোনও সত্যতা নেই বলেই জানা যাচ্ছে।
দিল্লি, ৯ অক্টোবর: ফের বিয়ে করলেন সানিয়া মির্জা (Sania Mirza)? ভারতের প্রাক্তন টেনিস তারকাকে (Indian Tennis Star) নিয়ে এমনই গুঞ্জন ছডাতে শুরু করে। সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়ায়, সানিয়া মির্জা নাকি বিয়ে করেছেন প্রাক্তন স্বামী শোয়েব মালিকের (Shoaib Malik) তৃতীয় স্ত্রী সানা জাভেদের (Sana Javed) দ্বিতীয় স্বামীকে। সানা জাভেদের প্রাক্তন স্বামী নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেরওয়ানি পরা একটি ছবি শেয়ার করেন। যেখানে উমায়ার জয়সওয়াল (Umair Jaswal) বিয়ের কথা জানালেও, প্রত্যেকে তাঁকে নতুন জীবনের শুভেচ্ছা জানান। তবে উমায়ার জয়সওয়াল কাকে বিয়ে করেছেন, সে বিষয়ে কিছু জানাননি। আর এখানেই গন্ডগোল।
এই ছবিই শেয়ার করেন সানা জাভেদর প্রাক্তন স্বামী উমায়ার...
View this post on Instagram
উমায়ার জয়সওয়ায়েলর ছবি দেখে অনেকে দাবি করেন, তিনি সানিয়া মির্জাকে বিয়ে করেছেন। প্রাক্তন স্বামীর স্ত্রীর প্রাক্তন সঙ্গীকেই সানিয়া বিয়ে করেছেন বলে অনেকে দাবি করেন। কিন্তু এই দাবির কোনও সত্যতা নেই বলেই জানা যাচ্ছে। সানিয়া মির্জা কোনওভাবেই দ্বিতীয় কারও সঙ্গে সংসার পাতেননি এখনও পর্যন্ত। পাশাপাশি সানা জাভেদের প্রাক্তন স্বামী উমায়ার জয়সওয়াল কাকে বিয়ে করেছেন, সে বিষয়েও কোনও তথ্য মেলেনি।
২০২৪ সালের জানুয়ারি মাসে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক বিয়ে করেন অভিনেত্রী, মডেল সানা জাভেদকে। সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের পরই সোয়েব-সানা নতুন জীবন শুরু করেন। যা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। তবে ভারতীয় টেনিস তারকাকে এ বিষয়ে কখনও কোনও মন্তব্য করতে শোনা যায়নি।
(The above story first appeared on LatestLY on Oct 09, 2024 10:45 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

