Delhi-Style Murder Reported in UP: দিল্লির ছায়া আজমগড়ে! মহিলার কাটা দেহাংশ পড়ে কুয়োতে

নয়াদিল্লির মতন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটল এবার উত্তরপ্রদেশের আজমগড়েও! অজ্ঞাত পরিচয়ের এক মহিলার টুকরো করে কাটা একাধিক দেহাংশ মিলল একটি কুয়োর ভেতর থেকে।

Delhi-Style Murder Reported in UP: দিল্লির ছায়া আজমগড়ে! মহিলার কাটা দেহাংশ পড়ে কুয়োতে
প্রতীকী ছবি

আজমগড়: নয়াদিল্লির মতন নৃশংস হত্যাকাণ্ডের (Delhi-Style Murder) ঘটনা ঘটল এবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আজমগড়েও (Azamgarh)! অজ্ঞাত পরিচয়ের এক মহিলার (an unidentified woman) টুকরো করে কাটা একাধিক দেহাংশ (several pieces) মিলল একটি কুয়োর (well) ভেতর থেকে। পাশবিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আজমগড় জেলার পশ্চিমিটি (Paschimti) গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার পশ্চিমিটি গ্রামের বাইরে থাকা একটি কুয়োতে এক মহিলার একাধিক দেহাংশ পড়ে থাকতে দেখেন কয়েকজন গ্রামবাসী (some villagers)। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে আসে। তাদের সঙ্গে সেখানে এসে তদন্ত শুরু করে ফরেনসিক দল (forensic team) ও ডগ স্কোয়াড (dog squad)। বিষয়টি নিয়ে গোটা এলাকায় চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হলেও এখনও পর্যন্ত ওই মহিলার পরিচয় জানা যায়নি। পুলিশের পক্ষ থেকে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আজমগড়ের পুলিশ সুপার অনুরাগ আর্য জানান, ফরেনসিক দল তদন্ত শুরু করেছে। বিস্তারিত তথ্য হাতে এলে এই বিষয়ে আরও বিষয় জানানো হবে।

দুদিন আগেই দিল্লিতে নিজের লিভ-ইন পার্টনারকে (live-in partner) নৃশংসভাবে খুন করে মৃতদেহটি ৩৫টি টুকরো করে শহরের বিভিন্ন জায়গা পোঁতার অভিযোগে ধরা পড়েছে ২৮ বছরের আফতাব পুনাওয়ালা নামে এক যুবক। শ্রদ্ধা নামে ওই যুবতীর মৃতদেহের কাটা টুকরোগুলো ৩০০ লিটারের একটি ফ্রিজে লুকিয়ে রেখে ১৮ দিন ধরে দিল্লির বিভিন্ন জায়গায় পোঁতার অভিযোগ উঠেছে। তার মাঝেই আজমগড়ের এই ঘটনা নতুন করে আতঙ্কের পরিবেশ তৈরি করল।

(The above story first appeared on LatestLY on Nov 16, 2022 04:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).