Delhi Pollution : দিল্লিতে বাতাসের অবস্থা গুরুতর, শহরে ট্রাক ঢোকার ক্ষেত্রে জারি নিষেধাজ্ঞা
বাতাসের অবস্থা খারাপ হওয়ার কারণে দিল্লিতে ট্রাক ঢোকার ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা
দিল্লিতে দূষণের কারণে সমস্যায় দিল্লিবাসী।আর এই দূষণ রুখতে এবার বাইরের রাজ্য থেকে আসা ট্রাকগুলির ক্ষেত্রে জারি করা হল নিষেধাজ্ঞা। দিল্লিতে বাতাসের পরিমান এখনও গুরুতর অবস্থাতেই রয়েছে। সিপিবিসি নামক একটি সংস্থার প্রকাশ করা তথ্যে জানা গেছে দিল্লির বেশ কিছু এলাকার এআইকিউ। যেমন আনন্দ বিহারের এআই কিউ রয়েছে ৪৪০, নারেলার ৩৮৮, পাঞ্জাবী বাগের ৪৩৪, আর কে পুরমের ৪৩১, শাদিপুরে ৪০৮, আইজিআই এয়ারপোর্টে ৪০৪, জাহাঙ্গীরপুরীতে ৪১৬, সোনিয়া বিহারে ৪০৭।
বাতাসের খারাপ অবস্থার কারণে গুরুগ্রাম পুলিশের পক্ষ থেকে নির্দেশিকাও জারি করা হয়েছে। দিল্লি সরকার এবং দমকল বাহিনীর যৌথ উদ্যোগে দিল্লির বেশ কয়েকটি এলাকা নির্দিষ্ট করে সেখান জল স্প্রে করা শুরু করেছে।
ডাক্তারদের মতে একজন স্বাস্থ্যবান মানুষের ক্ষেত্রে এআইকিউ ৫০ এর নীচে হওয়া উচিত।কিন্তু বর্তমানে এআইকিউ এর মাত্রা ৪০০ ছাড়িয়ে গেছে।যেটি গুরুতর সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে ফুসফুসের রোগীদের ক্ষেত্রে। এমনকি এর থেকে ক্যানসারও হতে পারে বলে জানা গেছে।
Delhi chokes as 'severe' air quality persists, truck entry restricted
Read @ANI Story | https://t.co/le2yxOo9ay#Delhi #AirQualityIndex #AirQuality pic.twitter.com/XhTDScqY6M
— ANI Digital (@ani_digital) November 7, 2023
(The above story first appeared on LatestLY on Nov 07, 2023 04:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

