Delhi: ৪০০ কিলোমিটার তাড়া করে দিল্লি পুলিশের জালে ২ ডাকাত, উদ্ধার লক্ষাধিক টাকা
একটি ডাকাতির ঘটনায় ২ অভিযুক্তকে ধরতে ২ রাজ্য ঘুরে ফেলল দিল্লি পুলিশ। দিল্লি থেকে শুরু করে হরিয়ানা হয়ে শেষমেশ পঞ্জাব থেকে গ্রেফতার করা হয় দুজনকে।
একটি ডাকাতির ঘটনায় ২ অভিযুক্তকে ধরতে ২ রাজ্য ঘুরে ফেলল দিল্লি পুলিশ (Delhi Police)। দিল্লি থেকে শুরু করে হরিয়ানা হয়ে শেষমেশ পঞ্জাব থেকে গ্রেফতার করা হয় দুজনকে। এই সফরে পাড়ি দেওয়া হয়েছে কমপক্ষে ৪০০ কিলোমিটার রাস্তা শেষমেশ অভিযুক্তদের পঞ্জাব থেকে গ্রেফতার করল পুলিশ। তাঁদের থেকে উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকা, একটি বা্ইক এবং বেশকিছু জিনিসপত্র। যদিও এই চক্রে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
গ্রেফতার দুই অভিযুক্ত
জানা যাচ্ছে, গত ২৮ এপ্রিল দিল্লির হউজ কাজি এলাকায় এক ব্যক্তির বাড়ি থেকে ৬০ লক্ষ টাকা লুট করে রবি গুপ্তা এবং অমিত নামে দুই যুবক। অভিযোগ জানানোর পর শুরু হয় তল্লাশি অভিযান। অবশেষে গত বৃহস্পতিবার তাঁদের খোঁজ পাওয়া যায়। যদিও তাঁদের গ্রেফতার করতে গেলে তাঁরা পালিয়ে যায়। তারপরেই তাঁদের ধাওয়া করতে শুরু করে পুলিশ। অভিযুক্তদের ধরে দিল্লি হয়ে হরিয়ানা চলে যায় পুলিশ। শেষমেশ হরিয়ানা পেরিয়ে পঞ্জাবের সীমান্ত লাগোয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় রবি ও অমিতকে।
দিল্লিতে নিয়ে আসা হয়েছে অভিযুক্তদের
তাঁদের থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া হয়েছে ২৯ লক্ষ ২৫ হাজার টাকা এবং একটি চুরির বাইক ও বেশকিছু জামাকাপড়। ইতিমধ্যেই অভিযুক্তদের দিল্লিতে নিয়ে আসা হয়েছে। পুলিশ সূত্রে খবর, আজই দুজনকে আদালতে পেশ সকরা হবে।
(The above story first appeared on LatestLY on May 02, 2025 03:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

