Delhi Murder: প্রেমই কাড়ল প্রাণ! প্রেমিকের হাতে খুন ২১ বছরের তরুণী

Delhi Murder: প্রেমই কাড়ল প্রাণ! প্রেমিকের হাতে খুন ২১ বছরের তরুণী
স্নেহা নাথ (ছবিঃX)

নয়াদিল্লিঃ ফাঁকা ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণীর মৃতদেহ (Dead Body)। শনিবার ঘটনাটি ঘটেছে দিল্লির (Delhi) দ্বারকার (Dwarka)  পচানপুর কলোনি এলাকায়। একটি ফ্ল্যাট (Flat) থেকে উদ্ধার হয় ২১ বছরের স্নেহা নাথের (Sneha Nath)দেহ। স্নেহা পেশায় একজন জিম ট্রেনার (Gym Trainer)ছিলেন। ঘটনাস্থল থেকেই আহত অবস্থায় পাওয়া গিয়েছে তাঁর প্রেমিক (Boyfriend) রাজকে। রাজের বয়স ২৪। সেই খুন করছে স্নেহাকে, এমনটাই জানা গিয়েছে। স্নেহা এবং রাজ দু'জনেই অসমের (Assam) বাসিন্দা। দীর্ঘদিন ধরে একে অপরকে চিনতেন তাঁরা। কর্মসূত্রে দিল্লিতে আসা। পুলিশ জানিয়েছে, শনিবার কোনও এক কারণে এই যুগলের মধ্যে বচসা বাঁধে। বচসা চরমে পৌঁছলে ছুরি দিয়ে প্রেমিকা স্নেহাকে আঘাত করে রাজ। এরপর শ্বাসরোধ করে তাঁকে খুন করা হয়। শেষে নিজেকে আঘাত করে রাজ। ঘটনাস্থল থেকেই তাকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে গ্রেফতার করা হয়। গোটা ঘটনার তদন্ত চলছে। ইতিমধ্যেই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

শুনুন এই ঘটনায় কী বলছেন পুলিশ অফিসার

(The above story first appeared on LatestLY on Jul 28, 2024 09:03 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).