Operation Sindoor: হামলার আবহে সব সরকারী কর্মচারীর ছুটি বাতিলের নির্দেশ

দিল্লির সব সরকারী কর্মচারীদের ছুটি বাতিল করা হল। পরবর্তী আদেশ না আসা পর্যন্ত দিল্লির সরকারী কর্মীদের সব ধরনের ছুটি বাতিল থাকবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে।

Operation Sindoor: হামলার আবহে সব সরকারী কর্মচারীর ছুটি বাতিলের নির্দেশ
Delhi Police. (Photo Credit: X)

দেশে যুদ্ধ পরিস্থিতি। পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটিতে হামলার পর এবার সর্তক দেশ। এমন আবহে সরকারী কর্মচারীদের অতিরিক্ত দায়িত্ব থাকছে। এই কথা মাথায় রেখে দিল্লির সব সরকারী কর্মচারীদের ছুটি বাতিল করা হল। পরবর্তী আদেশ না আসা পর্যন্ত দিল্লির সরকারী কর্মীদের সব ধরনের ছুটি বাতিল থাকবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে। মক ড্রিল থেকে শুরু করে যুদ্ধ পরিস্থিতির নানা বিষয় সামলানোর জন্য সরকারী কর্মচারীদের দায়িত্ব ও কাজ এখন অনেকটা বেড়ে গিয়েছে।

এদিকে, অপরাশেন সিঁদুরের পর থেকে দেশের রাজধানী দিল্লিতে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। গণপিরিবহ- বাস, মেট্রোয় অতিরিক্ত নজরদারি চলছে।

সরকারী কর্মীদের ছুটি বাতিল

 

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).