Delhi: যমজ কন্যা সন্তানকে খুন করল স্বামী এবং তাঁর পরিবার, গ্রেফতারির ভয়ে গা ঢাকা দিল অভিযুক্তরা
মর্মান্তিক ঘটনা ঘটল দিল্লিতে। দুই সদ্যোজাত কন্যা সন্তানকে হত্যা করে মাটিতে পুঁতে দিল তাঁর বাবা এবং পরিবার। ঘটনাটি ঘটেছে দিল্লি সংলগ্ন এলাকা পুথ কালানে। জানা যাচ্ছে, দিনকয়েক আগেইি সন্তান দুটির জন্ম দিয়েছিলেন পূজা নামে এক মহিলা। হাসপাতালে তাঁর ঘুমের সময়ে মেয়ে দুটিকে অপহরণ করে নিয়ে যায় শ্বশুরবাড়ির সদস্যরা। ঘুম ভাঙার পর স্বামী নানা অজুহাত দেয়। পরে সন্দেহ হওয়ায় মহিলা তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশে অভিযোগ জানায়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ যুবকের বাড়ি গিয়ে সদ্যোজাতের দেহদুটি মাটির তলা থেকে উদ্ধার করে। আর তারপর থেকে নিখোঁজ অভিযুক্তরা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। যদিও এখনও কারোরই হদিশ পায়নি তদন্তকারী আধিকারিকরা।
হরিয়ানার রোহতকে বাসিন্দা পূজা বিএসসিতে স্নাতক পাশ করেছিলেন। ২০২২-এ তাঁর বিয়ে হয়। মহিলার অভিযোগ, বিয়ের পর থেকেই ছেলের বাড়ির ব্যবহার পাল্টে যায়। যুবকের বাড়ি থেকে ৩০ লক্ষ টাকা পণ এবং সোনার গয়না দাবি করেছিল। সেই টাকা না পাওয়ায় দিনের পর দিন অত্যাচারিত হচ্ছিলেন ওই যুবতী। এরমাঝে তিনি অন্তঃসত্ত্বা হন, সেই অবস্থায় তাঁকে বাড়ির কাজ করতে হত। পাশাপাশি সন্তানের জন্মের আগে লিঙ্গ নির্ধারণ পরীক্ষা করার জন্যও চাপ দিত। কিন্তু মহিলা পুলিশের ভয় দেখানোর কারণে তাঁরা সেই বিষয়ে এগোয়নি।
তবে সপ্তাহখানেক আগে যখন হাসপাতালে ডেলিভারির জন্য যায়। তখন যমজ কন্যা সন্তান দেখে রেগে যায় মহিলার স্বামী ও তাঁর পরিবার। পরে সে ঘুমিয়ে পড়লে লুকিয়ে তাঁর পাশ দেশে দুই সদ্যোজাতকে নিয়ে পালিয়ে যায়। পরবর্তীকালে ঘুম ভাঙলে পরিবারের সদস্যরা জানায় শিশুদের শারীরিক অবস্থা অবনতি হওয়ার কারণে অন্যত্র চিকিৎসার জন্য নিয়ে গিয়েছে। তবে দিনের পর দিন পেরিয়ে যাওয়ার পরেও সন্তানের কোনও খবর না মেলায় স্বামীকে প্রশ্ন করলে সে জানায় অসুস্থতার কারণে দুই সন্তানের মৃত্যু হয়েছে। এরপরেই সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেয় মহিলার পরিবার।
(The above story first appeared on LatestLY on Jun 23, 2024 10:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

