Delhi Excise Policy Case: মদের দোকানে বেআইনি লাইসেন্স ইস্যু, ইডির প্রশ্নের মুখে কেসিআর-কন্যা
মদের দোকানে বেআইনি লাইসেন্স (Delhi Excise Policy Case) ইস্যুতে এবার জিজ্ঞাসাবাদ করা হবে তেলাঙ্গানার (Telangana) মুখ্যমন্ত্রী কেসিআর-কন্যাকে। বৃহস্পতিবার কেসিআর কন্যা কে কবিতাকে ইডির তরফে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর। হায়দরাবাদের ব্যবসায়ী অরুণ রামচন্দ্র পিল্লাইয়ের গ্রেফতারির পর কে কবিতার নাম উঠে আসে। এরপরই তেলাঙ্গানার মুখ্যমন্ত্রীর কন্যাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যায়। মদের দোকানে বেআইনি লাইসেন্স ইস্যুতে ইতিমধ্যেই দিল্লির প্রাক্তন মন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করা হয়। সিসোদিয়ার গ্রেফতারির পর তিনি মন্ত্রীত্ব থেকে ইস্তফা দেন।
KCR's Daughter To Be Questioned In Delhi Liquor Policy Case On Friday https://t.co/JKlMZRBVLX pic.twitter.com/dYMadsv11Q
— NDTV News feed (@ndtvfeed) March 8, 2023
(The above story first appeared on LatestLY on Mar 08, 2023 04:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

