Delhi CM: দিল্লির মুখমন্ত্রী পদে ইস্তফা দিলেন Arvind Kejriwal
মঙনিজের বাসভবন থেকে পরবর্তী মুখ্যমন্ত্রী অতিশীকে নিয়েই আজ বের হন আপ প্রধান। এরপর ভি কে সাক্সেনার বাসভবনে গিয়ে নিজের ইস্তফা পত্র জমা করেন কেজরি।
দিল্লি, ১৭ সেপ্টেম্বর: দিল্লির মুখ্যমন্ত্রী (Delhi CM) পদে ইস্তফা দিলেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। মঙ্গলবার বিকেলে নির্ধারিত সময়ে দিল্লির লেফটেন্যন্ট গভর্নর ভি কে সাক্সেনার বাসভবনে যান কেজরিয়াল। ভি কে সাক্সেনার বাসভবনে গিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন অরবিন্দ কেজরিওয়াল। প্রসঙ্গত নিজের বাসভবন থেকে পরবর্তী মুখ্যমন্ত্রী অতিশীকে (Atishi) নিয়েই আজ বের হন আপ প্রধান। এরপর ভি কে সাক্সেনার বাসভবনে গিয়ে নিজের ইস্তফা পত্র জমা করেন কেজরি।
ভি কে সাক্সেনার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল...
#WATCH | Delhi CM Arvind Kejriwal leaves from LG secretariat pic.twitter.com/o5fQQfbf5n
— ANI (@ANI) September 17, 2024
আপ প্রধান ভি কে সাক্সেনার বাড়ি থেকে বের হতেই সাংবাদিকদের মুখোমুখি হন দিল্লির মন্ত্রী গোপাল রাই। আপ মন্ত্রিসভার এই সদস্য বলেন, দিল্লির লেফটেন্যন্ট গভর্নরের হাত নিজের ইস্তফা পত্র জমা দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। আপের সমস্ত বিধায়ক একযোগে দলীয় সিদ্ধান্তে নিজেদের মত জানিয়েছেন এবং অতিশীকে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন বলে জানান গোপাল রাই।
(The above story first appeared on LatestLY on Sep 17, 2024 05:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

