Delhi: দিল্লিতে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের, আপ সরকারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দলেরই সাংসদ স্বাতীর

জমাট বাধা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুকে দুর্ঘটনার বদলে 'খুন' বলে চিহ্নিত করে রাজ্যের আম আদমি পার্টি সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন দলেরই রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল

Delhi: দিল্লিতে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের, আপ সরকারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দলেরই সাংসদ স্বাতীর
Delhi 26 Year Old Man Electrocuted to Death (Photo Credits: X)

নয়া দিল্লি, ২৩ জুনঃ গ্রীষ্ম জুড়ে তীব্র জল সঙ্কটে ভুগেছে দিল্লির প্রত্যন্ত এলাকা গুলো। সেই জলকষ্ট কাটিয়ে বর্ষায় জলমগ্ন অবস্থা রাজধানীর। এদিকে দুর্বল জল নিকাশি ব্যবস্থার জেরে দিকে দিকে জল জমাট বেধে রয়েছে। সেই জমা জলেই বিদ্যুৎস্পৃষ্ট (Electrocuted) হয়ে মৃত্যু হল এক যুবকের।

সোমবার দিল্লির (Delhi) পাটেল নগর মেট্রো স্টেশনের কাছে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বছর ২৬ এর এক যুবকের মৃত্যু হয়েছে। জানা যাচ্ছে, মৃত যুবকের নাম নীলেশ। ইউপিএসসি (UPSC) পরীক্ষার জন্যে প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। জমাট বাধা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুকে দুর্ঘটনার বদলে 'খুন' বলে চিহ্নিত করে রাজ্যের আম আদমি পার্টি (Aam Aadmi Party) সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন দলেরই রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল (Swati Maliwal)। এক্স হ্যান্ডেলে স্বাতী লেখেন, 'সরকারের কাছে কি সাধারণ নাগরিকের জীবনের কোন মূল্য নেই। এটা কোন দুর্ঘটনা নয়, সরকারি ব্যর্থতার জেরেই এমন 'হত্যাকাণ্ড' ঘটেছে'। ঘটনার এফআইআর (FIR) দায়ের করে অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আপ সাংসদ।

দেখুন স্বাতীর টুইট... 

(The above story first appeared on LatestLY on Jul 23, 2024 06:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).