Rajnath Singh On Pahalgam Attack: 'দেশবাসী যা চাইছে তাই হবে' পহেলগাঁও জঙ্গি হানার জবাব নিয়ে হুঁশিয়ারি প্রতিরক্ষামন্ত্রীর
সংস্কৃতি জাগরণ মহোৎসবে প্রতিরক্ষামন্ত্রী সাফ জানান, জঙ্গিদের উপযুক্ত জবাব দেওয়া হবে।
নয়াদিল্লিঃ পহেলগাঁও জঙ্গি হানার (Pahalgam Terror Attack) প্রতিবাদে ফুঁসছে গোটা দেশ। জঙ্গি হামলার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি চাইছে গোটা দেশের মানুষ। এই ঘটনায় জড়িত ষড়যন্ত্রীদের শাস্তি নিয়ে এবার দেশ বাসীকে আশ্বস্ত করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh)। দোষীরা কঠোর শাস্তি পাবে বলে জানান প্রতিরক্ষা মন্ত্রী। সংস্কৃতি জাগরণ মহোৎসবে প্রতিরক্ষামন্ত্রী সাফ জানান, জঙ্গিদের উপযুক্ত জবাব দেওয়া হবে। এদিন তিনি বলেন, "আপনারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তো চেনেনই। তিনি কী করতে পারেম তাও জানেন। কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে তিনি কাজ করেম তাও আপনাদের অজানা নয়। আমি দেশবাসীকে জানাচ্ছি, আপনারা যা চেয়েছেন তাই হবে।" এরপর নিরাপত্তাবাহিনীর সুনাম করে রাজনাথ বলেন, "আমাদের সাহসী জওয়ানরা ২৪ ঘণ্টা দেশকে রক্ষা করছে। অন্যদিকে সাধুরা আধ্যাত্মিকভাবে সমস্তটা চাইছেন। জওয়ানরা রণভূমিতে ও সাধুরা জীবনভূমিতে লড়াই করছেন। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আমার দাওিত্ব জওয়ানদের সঙ্গে নিয়ে সীমান্তকে সুরক্ষিত রাখা। শত্রুদের যোগ্য জবাব দেওয়াটাও আমার দায়িত্ব। আর এই দায়িত্বে আমি পালন করবই।"
কবে প্রত্যাঘাত? আশ্বস্ত করলেন প্রতিরক্ষামন্ত্রী
অন্যদিকে পহেলগাঁও জঙ্গি হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিচার হবেই, এ কথা আগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। গত মঙ্গলবার লেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের সঙ্গে বৈঠকের পর মোদী জানান, কবে কখন কীভাবে প্রত্যাঘাত করবে ভারত তা একমাত্র সিদ্ধান্ত নেবে ভারতীয় সেনা। জঙ্গি হামলায় জড়িত ও ষড়যন্ত্রীরা কোনওমতে ছাড়া পাবে না বলে হুঙ্কার দেন মোদী। প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে বেড়াতে গিয়ে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে এক স্থানীয় সহ ২৫ জন পর্যটকের। বেছে বেছে নিরীহ পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। আর এই ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছে গোটা দেশ।
'দেশবাসী যা চাইছে তাই হবে' পহেলগাঁও জঙ্গি হানার জবাব নিয়ে হুঁশিয়ারি প্রতিরক্ষামন্ত্রীর
STORY | My responsibility to give befitting reply to those who cast evil eye on India: Defence Minister Rajnath Singh (@rajnathsingh)
READ: https://t.co/ctOxzuXrhK
VIDEO:
(Full video available on PTI Videos - https://t.co/n147TvqRQz) pic.twitter.com/0EK0QinzxG
— Press Trust of India (@PTI_News) May 5, 2025
(The above story first appeared on LatestLY on Aug 15, 4093 05:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

