Bank Strike September 2026: ব্যাঙ্ক ধর্মঘটের জন্য আগাম বেতন ও পেনশন দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের, রবিবারেও খোলা থাকবে সরকারি ব্যাঙ্ক

আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশব্যাপী তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক ইউনিয়নগুলির যৌথ মঞ্চ 'ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস' (UFBU)। অর্ধবার্ষিক হিসাব সংক্রান্ত গুরুত্বপূর্ণ সময়ের ঠিক মুখেই এই ধর্মঘটের কারণে বড় ধরনের আর্থিক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Bank Strike September 2026: ব্যাঙ্ক ধর্মঘটের জন্য আগাম বেতন ও পেনশন দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের, রবিবারেও খোলা থাকবে সরকারি ব্যাঙ্ক

Bank Strike September 2026: আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশব্যাপী তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক ইউনিয়নগুলির যৌথ মঞ্চ 'ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস' (UFBU)। অর্ধবার্ষিক হিসাব সংক্রান্ত গুরুত্বপূর্ণ সময়ের ঠিক মুখেই এই ধর্মঘটের কারণে বড় ধরনের আর্থিক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সাধারণ নাগরিক, সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ভোগান্তি কমাতে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। আগামী ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) কেন্দ্রীয় সরকারি কর্মীদের চলতি মাসের বেতন ও পেনশন অগ্রিম মিটিয়ে দেওয়ার ঘোষণা করা হয়েছে। এছাড়া, ধর্মঘটের আগে গ্রাহকদের জরুরি কাজ মেটাতে আগামী ২৭ সেপ্টেম্বর (রবিবার) সমস্ত রাষ্ট্রায়ত্ত ও আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আগাম বেতন ও পেনশন প্রদান

অর্থ মন্ত্রকের অর্থ নিয়ন্ত্রক মহা-হিসাবরক্ষকের (CGA) জারি করা স্মারকে বলা হয়েছে, প্রতিরক্ষা, ডাক ও টেলিকম বিভাগসহ কেন্দ্রীয় সরকারের সমস্ত দপ্তর এবং শিল্প সংস্থার কর্মী ও পেনশনভোগীদের ২০২৬ সালের সেপ্টেম্বর মাসের বেতন ও পেনশন ২৫ সেপ্টেম্বর দেওয়া হবে।

অগ্রিম সমন্বয়: ২৫ সেপ্টেম্বর দেওয়া এই অর্থ 'অ্যাডভান্স অ্যাডজাস্টমেন্ট' বা অগ্রিম প্রদান হিসেবে গণ্য হবে।

হিসাব সমন্বয় প্রক্রিয়া: সেপ্টেম্বর মাসের পূর্ণাঙ্গ হিসাব সম্পন্ন হওয়ার পর যদি কোনো সমন্বয় বাকি থাকে, তা অক্টোবর মাসের বেতন বা পেনশন থেকে স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করে নেওয়া হবে।

ত্রৈমাসিক ক্লোজিং: সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহের গুরুত্বপূর্ণ সমস্ত লেনদেন ও পেমেন্ট যাতে প্রশাসনিক জটিলতায় আটকে না পড়ে, সে জন্য দ্রুত নিষ্পত্তির প্রক্রিয়া শুরু হয়েছে।

রবিবার খোলা থাকবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক

টানা ছুটির কারণে সাধারণ গ্রাহকরা যাতে পরিষেবা থেকে বঞ্চিত না হন, তার জন্য রবিবারের স্বাভাবিক ছুটির নিয়মে বদল আনা হয়েছে। উল্লেখ্য, ২৬ সেপ্টেম্বর মাসের চতুর্থ শনিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে এবং ২৭ সেপ্টেম্বর রবিবার। এর পরই ২৮ তারিখ থেকে শুরু হচ্ছে ৩ দিনের ধর্মঘট। ফলে টানা পাঁচ দিন শাখা স্তরে পরিষেবা ব্যাহত হওয়ার ঝুঁকি দেখা দিয়েছিল।

কী বলছে রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়া

পরিস্থিতি মোকাবিলায় রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)-র বিশেষ অনুমোদনক্রমে অর্থ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, ২৭ সেপ্টেম্বর (রবিবার) সমস্ত পাবলিক সেক্টর ব্যাঙ্ক (PSB) এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক (RRB)-র শাখা, মুদ্রা চেস্ট ও ডেবিট কার্ট/এটিএম নেটওয়ার্ক পূর্ণমাত্রায় খোলা থাকবে ও স্বাভাবিক কাজ চালাবে। সপ্তাহে ৫ দিন কাজের দাবি এবং পারফর্ম্যান্স লিংকড ইনসেনটিভ (PLI) সংক্রান্ত ক্ষোভ থেকে এই ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক ইউনিয়নগুলি। তবে এটিএম ও ডিজিটাল ব্যাঙ্কিং (UPI, ইন্টারনেট ব্যাঙ্কিং) পরিষেবা চালু থাকবে বলে জানানো হয়েছে।

(The above story first appeared on LatestLY on Sep 24, 2026 11:32 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).