Cyclone Mocha: ঘূর্ণিঝড় মোচা আছড়ে পড়তে পারে ৯ মে-র মধ্যে, সতর্কতা
ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বৈঠকে বসেছেন। উপকূলবর্তী এবাকার মানুষকে কীভাবে নিরাপদ জায়গায় সরানো যায়, সে বিষয়ে বৈঠক করেন নবীন পট্টনায়েক।
দিল্লি, ৩ মে: বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে,তা ৬ থেকে ৯ মে-র মধ্যে ভূভাগে আছড়ে পড়তে পারে। আবহাওয়া দফতরের সতর্কতা অনুযায়ী, আগামী ৭ মে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর ৮ এবং ৯ মে-র মধ্যে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে সতর্ক করা হয় আবহাওয়া দফতরের তরফে। যার প্রভাবে ওড়িশার উপূকূলবর্তী এবাকার মানুষকে সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে মৎস্যজীবীরা যাতে কোনওভাবে সমুদ্রে না যান, সে বিষয়েও জারি করা হয়েছে কড়া সতর্কতা।
আরও পড়ুন: Cyclone Mocha: ঘূর্ণিঝড় মোচা কি আসছে? জরুরি বৈঠকে ওড়িশার মুখ্যমন্ত্রী, বাংলায় কতটা প্রভাব জানুন
ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বৈঠকে বসেছেন। উপকূলবর্তী এবাকার মানুষকে কীভাবে নিরাপদ জায়গায় সরানো যায়, সে বিষয়ে বৈঠক করেন নবীন পট্টনায়েক। তবে এই ঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কতটা পড়বে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি আবহাওয়া দফতরের তরফে।
(The above story first appeared on LatestLY on May 03, 2023 03:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

