Cyclone Dana: শুক্র ভোরে প্রবল গতিতে স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ডানা, জানাল হাওয়া অফিস

২৪ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার ডানার স্থলভাগে আছড়ে পড়ার কথা থাকলেও, বর্তমানে হাওয়া অফিসের তরফে স্পষ্ট জানানো হয়েছে, শুক্র ভোরে 'ল্য়ান্ডফল' হবে ডানার। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার থাকতে পারে বলেও জানানো হয়েছে।

Cyclone Dana: শুক্র ভোরে প্রবল গতিতে স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ডানা, জানাল হাওয়া অফিস
Puri Beach (Photo Credit: X)

ভুবনেশ্বর, ২৩ অক্টোবর: বৃহস্পতিতে নয়, শুক্রবার প্রবল গতিবেগে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় (Cyclone)। শুক্র ভোরে ওড়িশায় (Odisha) প্রবল গতিবেগে স্থলভাগে আছড়ে পড়বে ডানা। এমনই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। ২৪ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার ডানার (Dana) স্থলভাগে আছড়ে পড়ার কথা থাকলেও, বর্তমানে হাওয়া অফিসের তরফে স্পষ্ট জানানো হয়েছে, শুক্র ভোরে 'ল্য়ান্ডফল' হবে ডানার। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার থাকতে পারে বলেও জানানো হয়েছে। বঙ্গোপসাগরের (Bay Of Bengal) পূর্ব দিকে ওড়িশা এবং বাংলার যে অঞ্চলগুলি পড়ছে, সেখানেই আছড়ে পড়বে ডানা। যার জেরে বাংলা এবং ওড়িশার পূর্ব উপকূলের মানুষকে নিরাপদ জায়গায়সরানো হচ্ছে। কোনওভাবে যাতে প্রাণহানি না হয়, তার জন্য সদা তৎপর দুই রাজ্যের প্রশাসন।

আরও পড়ুন: Cyclone Dana: প্রবল বেগে আছড়ে পড়বে শক্তিশালী ডানা, ঘূর্ণিঝড় থেকে প্রাণ বাঁচাতে কয়েক হাজার আশ্রয় শিবির; পুরী, দিঘা করা হচ্ছে খালি

প্রবল ঘূর্ণিঝড়ের দাপট থেকে বাঁচতে ওড়িশায় ৮০০ আশ্রয় শিবির গড়ে তোলা হয়েছে। সেই সঙ্গে আরও ৫০০ অস্থায়ী আশ্রয় শিবির গড়ে তুলেছে সরকার। ওই আশ্রয় শিবিরেই নিয়ে যাওয়া শুরু হয়েছে উপদ্রুত এলাকার মানুষকে। ডানার প্রভাবে যাতে কোনওভাবে প্রাণহানি না হয়, তার জন্য ওড়িশার ১৪টি জেলার সমস্ত স্কুল, কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ওড়িশার সমস্ত স্কুল, কলেজ বন্ধ থাকবে বলে নির্দেশ দিয়েছে সে রাজ্যের সরকার।

ওড়িশার পাশাপাশি পশ্চিমবঙ্গের ৭টি জেলাকেও সতর্ক করা হয়েছে। ২৩ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত বাংলার এই ৭ জেলার সমস্ত স্কুল, কলেজ বন্ধ থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).