Pahalgam Terror Attack: পাকিস্তানি নাগরিকের সঙ্গে গোপনে বিয়ে, চাকরি গেল এক সিআরপিএফ জওয়ানের

বিগত কয়েকদিন ধরেই ভারতে থাকা পাক নাগরিকদের ভিসা (স্বল্পমেয়াদি) বাতিল করে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। এই আবহে অনেক ভারতীয় নাগরিক যাঁদের স্ত্রী পাকিস্তানি তাঁদেরও কাঁদতে কাঁদতে দেশ ছাড়তে হয়েছে।

Pahalgam Terror Attack: পাকিস্তানি নাগরিকের সঙ্গে গোপনে বিয়ে, চাকরি গেল এক সিআরপিএফ জওয়ানের

বিগত কয়েকদিন ধরেই ভারতে থাকা পাক নাগরিকদের ভিসা (স্বল্পমেয়াদি) বাতিল করে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। এই আবহে অনেক ভারতীয় নাগরিক যাঁদের স্ত্রী পাকিস্তানি তাঁদেরও কাঁদতে কাঁদতে দেশ ছাড়তে হয়েছে। অন্যদিকে ভারতীয় নাগরিকরাও ফিরছে তাঁদের দেশে। এই অবস্থায় এক সিআরপিএফ জওয়ানের বিয়ে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কারণ তিনি গোপনে যাঁকে বিয়ে করেছেন সে আবার পাক নাগরিক। পহেলগামে (Pahalgam) হামলার আগে অবশ্য সবই দিব্যি চলছিল। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতির কারণে প্রকাশ্যে চলে এল জওয়ানের বিয়ের তথ্য।

চাকরি থেকে বরখাস্ত সিআরপিএফ জওয়ানের

জানা যাচ্ছে, সিআরপিএফ ৪১ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ান মুনির আহমেদ গোপনে এক পাক মহিলাকে বিয়ে করেছিলেন। অভিযোগ উঠছে ওই মহিলার ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও মুনির তাঁকে নিজের কাছেই রেখেছিলেন। এই খবর প্রকাশ্যে আসার পর তড়িঘড়ি তাঁকে তাঁর সার্ভিস থেকে বরখাস্ত করা হয়। এমনকী তাঁর বিরুদ্ধে পরবর্তীকালে আইনি পদক্ষেপ নিতে পারে বলে জানা যাচ্ছে।

দেখুন পোস্ট

গোপনে বিয়ে করেছিলেন পাক নাগরিককে

জাতীয় নিরাপত্তা কারণে মুনির আহমেদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সূত্রের খবর, ২০২৩ সালে পাকিস্তানের শিয়ালকোটের বাসিন্দা মিনাল খানকে বিয়ে করার জন্য সিআরপিএফের দফতরে আবেদন জানিয়েছিলেন মুনির। সেই অনুরোধে সিদ্ধান্ত নেওয়ার আগেই ২৪ মে ২০২৪-এ ভিডিয়ো কনফারেন্সের মধ্যমে গোপনে বিয়ে সেড়ে ফেলেছিলেন ওই জওয়ান। আর তারপর থেকেই ভিজিটিং ভিসায় এদেশে এসে দীর্ঘমেয়াদি ভিসার জন্য আবেদন করেন মিনাল।

(The above story first appeared on LatestLY on May 03, 2025 08:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).