Jagdeep Dhankhar: আপনি কতবার প্রেম করেছেন? রাজ্যসভায় উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে প্রশ্ন কংগ্রেস সাংসদের

শুক্রবার রাজ্যসভায় গুরুগম্ভীর আলোচনার মাঝেও হাসির রোল উঠল ভারতের উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে করা এক কংগ্রেস সাংসদের প্রশ্নের জেরে।

Jagdeep Dhankhar: আপনি কতবার প্রেম করেছেন? রাজ্যসভায় উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে প্রশ্ন কংগ্রেস সাংসদের
Photo Credits: Sansad Tv

নয়াদিল্লি: শুক্রবার রাজ্যসভায় (Rajya Sabha) গুরুগম্ভীর আলোচনার মাঝেও হাসির রোল উঠল ভারতের উপরাষ্ট্রপতি (Indian Vise President) ও রাজ্যসভার চেয়ারম্যান (Rajya Sabha Chairman) জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankar) করা এক কংগ্রেস সাংসদের (Congress MP) প্রশ্নের জেরে। শাসক ও বিরোধী সাংসদদের মধ্যে চলা বিতর্কের মাঝেই কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি (Pramod Tiwari) উপরাষ্ট্রপতি ধনখড়ের কাছে জানতে চাইলেন তিনি জীবনে কতবার প্রেমে (love) পড়েছেন।

শুক্রবার রাজ্যসভায় রাষ্ট্রপতির (President) ভাষণের উপর করা বিরোধী দলনেতা মল্লিকার্জ্জুন খাড়গের (LOP Mallikarjun Kharge) বক্তব্যের বিতর্কিত অংশ বাদ দেওয়া নিয়ে তর্কবিতর্ক চলছিল। সেই সময় কংগ্রেস সাংসদ প্রমোদ মজা করেন বলেন, "খাড়গে আপনার প্রতি প্রেম থেকে এই কবিতা লিখেছেন।"

এর জবাবে জগদীপ ধনখড় জানতে চান, "শেরও সায়েরি সে মহব্বত হোতি হ্যায়, ইয়া মহব্বত সে শেরও সায়েরি হোতি হ্যায়।" এই প্রশ্নের জবাবে কংগ্রেসের সাংসদ রাজ্যসভার চেয়ারম্যানকে প্রশ্ন করেন, আপনে কিতনে বার পেয়ার কিয়া হ্যায়? আপনাকে প্রত্যেকেই ভালোবাসেন। তাই বিরোধী দল নেতা সেটা কবিতার মাধ্যমে বলেছেন।" প্রমোদ তিওয়ারির এই মন্তব্যের পরে কিছু না বলে মুচকি হাসতে দেখা যায় উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে।

(The above story first appeared on LatestLY on Feb 10, 2023 05:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).