Rahul Gandhi: জাতিভিত্তিক জনগণনার ঘোষণা মোদী সরকারের, পাশে থাকার বার্তা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর

চলতি বছর থেকেই দেশে শুরু হতে চলেছে জনগণনা। আর এবারই প্রথমবারের জন্য আদমশুমারির সঙ্গেই হতে চলেছে জাতি গণনা।

Rahul Gandhi: জাতিভিত্তিক জনগণনার ঘোষণা মোদী সরকারের, পাশে থাকার বার্তা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর

চলতি বছর থেকেই দেশে শুরু হতে চলেছে জনগণনা। আর এবারই প্রথমবারের জন্য আদমশুমারির সঙ্গেই হতে চলেছে জাতি গণনা (Caste Census)। বুধবার এমনই সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। এদিন মন্ত্রীসভার বৈঠকের পর এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যদিও কবে থেকে এই গণনার শুরু হবে, তা এখনও কিছু জানানো হয়নি। বিরোধীরা বিশেষ করে কংগ্রেস এই জাতিভিত্তিক গণনার জন্য দীর্ঘদিন দাবি করে এসেছে। এবার সেই দাবিকে মান্যতা দিল মোদী সরকার।

জাতি গণনার ঘোষণা নিয়ে খুশি রাহুল গান্ধী

যদি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘোষণা করার ঘন্টাখানেকের মধ্যে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে সমর্থন জানান বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কংগ্রেস নেতা এই প্রসঙ্গে বলেন, “আমরা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে এসেছি। এবং পার্লামেন্টে এও বলেছিলাম যে ৫০ শতাংশ কৃত্তির প্রাচীর ভেঙে দেব। অবশেষে আমাদের দাবিকে মেনে আচমকাই ১১ বছর বাদে জাতিগত গণনা করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র”।

দেখুন রাহুল গান্ধীর বক্তব্য

মোদী সরকারকে সাহায্য করবে কংগ্রেস

পাশাপাশি রাহুল আরও বলেন, “আমরা কেন্দ্রকে এই বিষয়ে পূর্ণ সহায়তা করব। তবে কতদিনের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে তা কেন্দ্রকে জানাতে হবে। সম্প্রতি তেলেঙ্গানায় জাতিভিত্তিক গণনার সফলভাবে হয়েছিল। তার নীলনকশা করে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। জাতিগণনার কীভাবে করা হবে, সেই নিয়ে কেন্দ্রকে আমরা সাহায্য করার প্রস্তাব দিচ্ছি”।

(The above story first appeared on LatestLY on Apr 30, 2025 08:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).