জয়পুরে সবজি কিনতে বেরিয়ে অপহৃত কংগ্রেস নেতার মেয়ে

রাজস্থানে সবজি কিনতে বেরিয়ে অপহৃত হল এক কংগ্রেস নেতার মেয়ে। ঘটনাটি ঘটেছে জয়পুরের প্রতাপ নগর এলাকায়।

জয়পুরে সবজি কিনতে বেরিয়ে অপহৃত কংগ্রেস নেতার মেয়ে
প্রতীকী ছবি (Credits: PTI)

জয়পুর: রাজস্থানে (Rajasthan) সবজি (vegetables) কিনতে বেরিয়ে অপহৃত (Abducted) হল এক কংগ্রেস নেতার (Congress Leader) মেয়ে। ঘটনাটি ঘটেছে জয়পুরের (Jaipur) প্রতাপ নগর (Pratap Nagar) এলাকায়।

মঙ্গলবার এপ্রসঙ্গে পুলিশ সূত্রে জানানো হয়, সোমবার সন্ধ্যায় নিজের স্কুটার (scooter) নিয়ে স্থানীয় প্রতাপ নগর এলাকায় সবজি কিনতে বেরিয়ে ছিলেন কংগ্রেস নেতা গোপাল কেশওয়াতের (Gopal Keshawat) ২১ বছরের মেয়ে অভিলাষা। সেই সময় তাঁকে অজ্ঞাত পরিচয়ের কিছু লোক অপহরণ করে বলে অভিযোগ। বিষয়টি জানার পরেই চারিদিকে তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। কিন্তু, এখনও পর্যন্ত অভিলাষার কোনও সন্ধান পাওয়া যায়নি।

এপ্রসঙ্গে ওই কংগ্রেস নেতা জানান, তাঁর মেয়ে স্কুটার নিয়ে প্রতাপ নগরে সবজি কিনতে বেরিয়েছিল। কিন্তু, পরে ফোন করে জানায় কিছু লোক তাঁকে তাড়া করছে। কিছুক্ষণ বাদে তাঁর ফোনটাও বন্ধ হয়ে যায়। তিনি কিছু সন্দেহভাজন লোকের নাম পুলিশকে দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

প্রতাপ নগর থানার পুলিশ আধিকারিক ভজন লাল জানান, মঙ্গলবার সকালে ওই যুবতীর স্কুটারটি এয়ারপোর্ট রোডের কাছ থেকে উদ্ধার হয়েছে। ইতিমধ্যে প্রতাপ নগর এলাকার কিছু সবজি বিক্রেতাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদও করা হয়। কিন্তু, কোনও সূত্র পাওয়া যায়নি।

(The above story first appeared on LatestLY on Nov 22, 2022 06:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).