Pahalgam Terror Attack: এটাই সঠিক সময় পাক অধিকৃত কাশ্মীরে হামলার জন্য, মন্তব্য অধীর রঞ্জন চৌধুরীর

পাক জঙ্গিদের হামলায় জম্মু-কাশ্মীরে রক্ত ঝড়েছে ভারতীয় পর্যটকদের। ২৮ জনের মৃত্যু হয়েছে এই হামলার জেরে। ঘটনার পর ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এথনও হামলাকারীদের খোঁজ পাওয়া যায়নি।

Pahalgam Terror Attack: এটাই সঠিক সময় পাক অধিকৃত কাশ্মীরে হামলার জন্য, মন্তব্য অধীর রঞ্জন চৌধুরীর

পাক জঙ্গিদের হামলায়  জম্মু-কাশ্মীরে রক্ত ঝড়েছে ভারতীয় পর্যটকদের। ২৮ জনের মৃত্যু হয়েছে এই হামলার জেরে। ঘটনার পর ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এথনও হামলাকারীদের খোঁজ পাওয়া যায়নি। এর থেকেই স্পষ্ট যে পাকিস্তান সরকার ও সেনাদের মদতে এই সু-পরিকল্পিত হামলা চালানো হয়েছে। ঘটনার পর চুপ নেই ভারত সরকারও। গতকালই পাকিস্তানের সঙ্গে সমস্ত কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে নয়াদিল্লি। এমনকী সিন্ধু জলচুক্তিও বাতিল করা হয়েছে। তবে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরির (Adhir Ranjan Chowdhury) মতে, এভাবে নয়, পাকিস্তানের ওপর হামলা চালিয়ে এর মক্ষোম জবাব দেওয়া উচিত ভারত সরকারের।

বদলার দাবি অধীর রঞ্জন চৌধুরির

তিনি এদিন বলেন, জলচুক্তি বাতিল বা পাক নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে, এটা অবশ্যই ভালো পদক্ষেপ। তবে আমরা চাই পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হোক। কিন্তু আমার মতে, এটাই সঠিক সময় যে পাক অধিকৃত কাশ্মীরে হামলা করার এবং সেটা দখল করার। পার্লামেন্টে সমস্ত দলের প্রতিনিধিকেই নির্বিশেষে এই প্রস্তাবে রাজি হওয়া উচিত এবং সরকারকে এই পদক্ষেপ নেওয়ার জন্য সমর্থন করা উচিত। পহেলগামে যে হামলা চালানো হয়েছে, তার জবাব এভাবেই দেওয়া উচিত বলে আমার মনে হয়।

দেখুন অধীর রঞ্জন চৌধুরির বক্তব্য

পহেলগামে জঙ্গি হামলা

প্রসঙ্গত, গত মঙ্গলবার পহেলগামে পাক জঙ্গিরা হামলা চালায়। মৃত্যু হয় কমপক্ষে ২৮ জনের। আহত হয়েছেন অনেকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হামলাকারীরা পুরুষ ও মহিলাদের আলাদা করে নাম, পরিচয় জেনে খুন করেছে। এবং সেনা জওয়ানরা আসার আগেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গিয়েছে।

(The above story first appeared on LatestLY on Apr 24, 2025 03:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).