India-Pakistan Conflict: যুদ্ধ কখনই ভারতের প্রথম পছন্দ নয়, চিনের বিদেশমন্ত্রীকে স্পষ্ট বার্তা অজিত দোভালের

ভারত পাকিস্তানের মধ্যে ফের উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। এই অবস্থায় আমেরিকার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে এল চিন।

India-Pakistan Conflict: যুদ্ধ কখনই ভারতের প্রথম পছন্দ নয়, চিনের বিদেশমন্ত্রীকে স্পষ্ট বার্তা অজিত দোভালের
Ajit Doval (Photo Credits: X)

ভারত পাকিস্তানের মধ্যে ফের উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। এই অবস্থায় আমেরিকার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে এল চিন। যদিও দীর্ঘদিন ধরেই চিনের সঙ্গে পাকিস্তানের সুসম্পর্ক রয়েছে, তা কিন্তু কারোরই অজানা নয়। তবে শনিবার পরিস্থিতি আবারও উত্তপ্ত হওয়ার পর বেজিং থেকে উদ্বিগ্ন হয়ে ফোন গেল পাকিস্তানে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর ফোনে আলোচনা হওয়ার পর বুক ফুলিয়ে পাক বিদেশমন্ত্রী ইশাক দার সোশ্যাল মিডিয়ায় সাফ জানিয়ে দিলেন, এই অবস্থায় চিন পাকিস্তানকেই সমর্থন করছে। আর তারপরই ভারতেও ফোন করলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই (Wang Yi)।

চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনা অজিত দোভালের

তবে নয়াদিল্লি থেকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কথা না বললেও কথা বলেন ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল (Ajit Doval)। তিনি অবশ্য পাকিস্তানের মতো রং চড়িয়ে কোনও মন্তব্য করেননি। দোভালেন সাফ বক্তব্য, পহেলগাম হামলার পর ভারতের মূল লক্ষ্য ছিল সন্ত্রাস দমন করার। সেই কারণে সন্ত্রাস বিরোধী পদক্ষেপও নিয়েছে। ভারতের কখনই যুদ্ধ প্রথম পছন্দ ছিল না। ভারত যুদ্ধবিরতিতে সমর্থন জানিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে ঐক্যবদ্ধ।

দেখুন পোস্ট

দোভালের বার্তাকে প্রশংসা করেছেন ওয়াং

এদিকে চিনের বিদেশমন্ত্রী কিন্তু অজিত দোভালের কথা সহমত। ওয়াং ই পহেলগাম হামলার ঘটনাকে নিন্দনীয় বলে জানিয়েছেন। একই সঙ্গে ওয়াং কিন্তু “ভারতের যুদ্ধ প্রথম পছন্দ নয়”, দোভালের এই বক্তব্যটি প্রশংসাও করেছেন। চিনের বিদেশমন্ত্রী পরামর্শ দিয়েছে যে তাঁদের দুই প্রতিবেশী দেশের এই অবস্থা তাঁরাও চায় না। তিনি ভারত ও পাকিস্তান দুই দেশকেই আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছেনয

(The above story first appeared on LatestLY on May 10, 2025 11:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).