Tripura Madhyamik Exam: হাত অচল, পা দিয়ে লিখেই মাধ্যমিকে সফল রোমিও
শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে সে ঠিক লক্ষ্যে পৌঁছে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে রোমিওর জীবনকাহিনী।
নয়াদিল্লিঃ কথাতে আছে ইচ্ছে আর চেষ্টার কাছে হার মানে সব বাধা। আর তা আরও একবার প্রমাণ করে দিল ত্রিপুরার (Tripura) রোমিও রাঙ্খল। হাত অচল, স্বাভাবিকভাবে কথা বলতে অক্ষম কিন্তু তার রয়েছে অদম্য মনের জোর ও পড়াশোনার প্রতি ভালবাসা। নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করে পা দিয়ে লিখেই মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হল সে। ধলাই জেলার আমবাসা কমলাছড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র রোমিও। বাবা পেশায় অটো চালক। ছেলের পড়াশোনায় কোনও ত্রুটি রাখেননি তিনি। রোমিওর মনোবল বাড়িয়েছেন তার মা। সমস্ত বাধাবিপত্তিকে কাটিয়ে উঠতে পেরেছে রোমিও।
প্রতিবন্ধকতাকে জয় করে লক্ষ্যে পৌঁছল ত্রিপুরার রোমিও
গত বুধবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। তাতেই উত্তীর্ণ হয়েছে রোমিও। ছেলের সাফল্যতে বাবা-মায়ের চোখের কোণায় খশির জল। সংবাদসংস্থা এএনআইয়ের একটি ভিডিয়োতে দেখা গিয়েছে কীভাবে পা দিয়ে লেখে রোমিও। হাত অচল হওয়ায় তা দিয়ে লেখা সম্ভব না হওয়ায় পাকেই ব্যবহার করে সে। এভাবেই পাতার পর পাতা লিখে ফেলে সে। ছেলেবেলা থেকে দশম শ্রেণি পর্যন্ত পা দিয়ে লিখেই পরীক্ষা দিয়েছে রোমিও। এবার দিল এখনও পর্যন্ত জীবনের সবেচেয়ে বড় পরীক্ষা দিল সে। তাতেও তাকে আটকাতে পারেনি কোনও শক্তি। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে সে ঠিক লক্ষ্যে পৌঁছে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে রোমিওর জীবনকাহিনী।
হাত অচল, পা দিয়ে লিখেই মাধ্যমিকে সফল রোমিও
#WATCH | Dhalai, Tripura: Romeo Hrangkhawl, a child with special needs (CWSN), has successfully passed the secondary (matriculation) examination conducted by the Tripura Board of Secondary Education (TBSE) and has become a symbol of courage, determination and inclusive education pic.twitter.com/DJEsfhavaS
— ANI (@ANI) May 6, 2025
(The above story first appeared on LatestLY on May 06, 2025 08:15 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

