Budaun Road Accident: বুদাউনে ট্রাক্টরের চাকায় পিষ্ট এক কিশোরের ঘটনাস্থলেই মৃত্যু, দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ

উত্তরপ্রদেশের বুদাউনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরকে ধাক্কা মারে অপর একটি ট্রাক্টর। আর সেই কারণে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক নাবালকের।

Budaun Road Accident: বুদাউনে ট্রাক্টরের চাকায় পিষ্ট এক কিশোরের ঘটনাস্থলেই মৃত্যু, দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ
প্রতীকী ছবি (Photo Credits: PTI)

উত্তরপ্রদেশের বুদাউনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা (Budaun Road Accident)। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরকে ধাক্কা মারে অপর একটি ট্রাক্টর। আর সেই কারণে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক নাবালকের। শুক্রবার ঘটনাটি ঘটেছে উঝানি থানার অন্তর্গত বাটলা এলাকায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে শিশুটির দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তারপর পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। অন্যদিকে ঘাতক ট্রাক্টর চালকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু

শুক্রবার বিকেলের দিকে কানওয়ারিয়াদের একটি ট্রাক্টর রাস্তার ধারে দাঁড়িয়েছিল। আর সেই ট্রাক্টরের নীচে ঘুমোচ্ছিল এক নাবালক। অন্যদিকে পেছন থেকে একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই ধাক্কা দেয় ওই দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে। আর তাতেই দাঁড়িয়ে থাকা গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় নাবালকের। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে যায় উঝানি থানার পুলিশ। তাঁরা দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

তদন্তে নেমেছে পুলিশ

এদিকে ঘটনার পর এলাকায় বিক্ষোভ শুরু করেছে স্থানীয়রা। ঘাতক ট্রাক্টরের চালককে গ্রেফতারির দাবি তুলেছে তাঁরা। অন্যদিকে এই ঘটনার পর তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি তদন্তকারীরা।

(The above story first appeared on LatestLY on Jul 25, 2025 10:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).