Chhattisgarh: ছত্তিশগড়ের সুকমায় সিআরপিএফ ক্যাম্পে এলোপাথারি গুলি, নিহত ৪, জখম ৩
ছত্তিশগড়ের সুকমায় সিআরপিএফ ক্যাম্পে গুলি চলল। নিহত হয়েছেন ৫০ নম্বর ব্যাটেলিয়নের ৪ জওয়ান। জখম হয়েছেন ৩ জন। এক জওয়ান এলোপাথারি গুলি চালাতে শুরু করেন।
সুকমা, ৮ নভেম্বর: ছত্তিশগড়ের (Chhattisgarh) সুকমায় (Sukma) সিআরপিএফ ক্যাম্পে (CRPF Camp) গুলি চলল। নিহত হয়েছেন ৫০ নম্বর ব্যাটেলিয়নের ৪ জওয়ান। জখম হয়েছেন ৩ জন। সোমবার রাতে মারাইগুদা থানার অধীনে লিঙ্গামপল্লি গ্রামে থাকা একটি সিআরপিএফ ক্যাম্পে ঘটনাটি ঘটেছে। এক জওয়ান সহকর্মীদের উপরে এলোপাথারি গুলি চালাতে শুরু করেন। আহতদের ভদ্রাচলম এরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, সাড়ে তিনটে নাগাদ এক জওয়ান গুলি চালাতে শুরু করেন। তাতে সাতজন জখম হন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে প্রথমে তিনজনের, পরে আরও একজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে তিনজনের নাম কনস্টেবল ধানজি, কনস্টেবল রাজীব মণ্ডল ও কনস্টেবল রাজমণি কুমার যাদব।
Chhattisgarh: Four jawans of CRPF 50 Bn killed and 3 injured in a case of fratricide in a CRPF camp in Maraiguda Police station limits of Sukma. A jawan had opened fire at the camp. pic.twitter.com/4ZF64RCNKM
— ANI (@ANI) November 8, 2021
ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত জওয়ানকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
(The above story first appeared on LatestLY on Nov 08, 2021 08:49 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

