Operation Sindoor:'আমার স্বামীর মৃত্যুর বদলা নিয়েছেন মোদী' পাকিস্তানকে ভারত জবাব দিতেই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন পহেলগাঁও জঙ্গি হানায় নিহতের স্ত্রী
পহেলগাঁওয়ে ঘটে যাওয়া নৃশংস জঙ্গি হানার জবাব স্বরূপ মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরের ৯ টি জায়গায় হামলা চালায় ভারতীয় সেনা। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এলাধিক জঙ্গিঘাঁটি।
নয়াদিল্লিঃ স্বামীর (Husband) হাত ধরে ভূস্বর্গে (Jammu and Kashmir) বেড়াতে গিয়েছিলেন। বিয়ের পর প্রথম ঘুরতে যাওয়া। কত স্বপ্ন (Dream), কত পরিকল্পনা! কিন্তু সে সব আজ শুধুই স্মৃতি। চোখের সামনে জঙ্গিদের (Terrorists) গুলিতে ঝাঁজরা হয়ে গিয়েছেন স্বামী, সেই সঙ্গে মৃত্যু হয়েছে একরাশ স্বপ্নের। বিয়ের মাত্র দু'মাসের মধ্যেই সিঁদুর মুছেছে শুভম দ্বিবেদীর স্ত্রী ঐশন্য দ্বিবেদীর। আর এবার ভারত পহেলগাঁও জঙ্গি হানার যোগ্য জবাব দিতেই চোখের কোণে জল নিয়ে মোদীকে ধন্যবাদ জানালেন তাঁর স্ত্রী।
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন পহেলগাঁও জঙ্গি হানায় নিহতের স্ত্রী
ভারতের নির্ভুল অভিযানের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিহত শুভমের স্ত্রী ঐশন্য বলেন, "মোদী আমার স্বামীর মৃত্যুর যোগ্য জবাব দিয়েছেন। আমি ওঁকে ধন্যবাদ জানাই।" ঐশন্য আরও বলেন, "আমাদের গোটা পরিবার প্রধানমন্ত্রীর উপর ভরসা রেখেছিল। যেভাবে পাকিস্তানকে জবাব দেওয়া হল তাতে আজ আমার স্বামী শান্তি পাবে।" বুধ সকালে ভারতীয় সেনাদের স্যালুট জানান নিহত শুভমের বাবা সঞ্জয় দ্বিবেদী। সেই সঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান তিনি।
আরও পড়ুনঃ মধ্যরাতে পাকিস্তানকে 'যোগ্য' জবাব, রাতভর 'অপরেশন সিঁদুর'-এ চোখ মোদীর
ভারতের সফল অভিযানের পর সংবাদমাধ্যমকে তিনি বলেন, "আমি টিভি থেকে চোখ সরাইনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওঁ ভারতীয় সেনাকে ধন্যবাদ জানাই। সন্ত্রাসবাদ দমনে ভারতীয় সেনার এই অভিযান প্রশংসনীয়। মোদী আমাদের কষ্টের দাম দিয়েছেন। আমরা পুরো পরিবার আজ স্বস্তি পেয়েছি। আমার ছেলে আজ সত্যিকারের শ্রদ্ধা পেয়েছে।" প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে যাওয়া নৃশংস জঙ্গি হানার জবাব স্বরূপ মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরের ৯ টি জায়গায় হামলা চালায় ভারতীয় সেনা। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এলাধিক জঙ্গিঘাঁটি।
পাকিস্তানকে ভারত জবাব দিতেই মোদীকে ধন্যবাদ পহেলগাঁও জঙ্গি হানায় নিহতের স্ত্রীর
#WATCH | #OperationSindoor | Wife of Shubham Dwivedi, who lost his life in #PahalgamTerroristAttack, Aishanya Dwivedi says, "I want to thank PM Modi for taking revenge for my husband's death. My entire family had trust in him, and the way he replied (to Pakistan), he has kept our… pic.twitter.com/OOd4BIBHYu
— ANI (@ANI) May 7, 2025
(The above story first appeared on LatestLY on May 07, 2025 08:57 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

