Chandrayaan 2 Launch: ক্ষত সারিয়ে আজ চাঁদে পাড়ি দিচ্ছে ভারতের 'বাহুবলী', চলছে জ্বালানি ভরার কাজ , দুপুর ২টো ৪৩-এ পাড়ি
হোঁচট সমালে আজ ফের চাঁদের উদ্দেশ্য উড়ে যাবে চন্দ্রযান টু। আজ, সোমবার বেলা ২টো ৪৩-এ শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে ভারতের চন্দ্রযান-২ চাঁদের উদ্দেশে পাড়ি দেবে। এমন কথাই জানিয়েছেন ভাতের মহাকাশ গবেষণা কেন্দ্র (ইসরো)।
শ্রীহরিকোটা, ২২ জুলাই: কাউন্টডাউন শুরু। হোঁচট সমালে আজ ফের চাঁদের উদ্দেশ্য উড়ে যাবে চন্দ্রযান টু (Chandrayaan-2)। আজ, সোমবার বেলা ২টো ৪৩-এ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে ভারতের চন্দ্রযান-২ চাঁদের উদ্দেশে পাড়ি দেবে। এমন কথাই জানিয়েছেন ভাতের মহাকাশ গবেষণা কেন্দ্র (ইসরো)। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পাড়ি দেবে চন্দ্রযান টু। সফল কিছু ঠিকঠাক চললে আগামী ৪৮ দিনে ৩ লক্ষ ৮৪ হাজার কিলোমিটার সফর করবে চন্দ্রযান টু।
১৫ জুলাই, রাত ২.৫১ মিনিটে বাহুবলী রকেটে চেপে চন্দ্রযান টু-এর চাঁদে উড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু উৎক্ষেপণের ঠিক ৫৬ মিনিট ২৪ সেকেন্ড আগে স্থগিত করা হয় চন্দ্রযান টু-এর অভিযান। আরও পড়ুন-বর্ধমান রেলস্টেশনের নাম বদল,
সেদিন অভিযান শেষের কারণ ছিল বাহুবলী রকেটের ক্রায়োজেনিক জ্বালানির ট্যাঙ্কে সামান্য সমস্যা দেখা দিয়েছিল। এত বড় অভিযানে কোনও ঝুঁকি না নিয়ে সেদিন স্থগিত করা হয়েছিল অভিযান। আর ক্রায়ো স্টেজে হিলিয়ামের বোতল লিক সংক্রান্ত সমস্যা সারিয়ে ফের ওড়ার কাউন্টডাউন শুরু হয়ে যায়। জ্বালানি ভারার কাজ সম্পূর্ণ, এবার বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটি ছোঁয়ার অপেক্ষা।
হোঁটের ফলে চন্দ্রযান টু-র কিছুটা বদলেছে টাইমটেবিল। ৬ দিন কমে এখন চন্দ্রযান টু-এর সফর হবে ৪৮ দিনের। চন্দ্রযান টু চাঁদে অবতরণ করবে ৭ সেপ্টেম্বর। পৃথিবীর চারিদিকে ২৩ দিন পাক খেয়ে দ্রুত চাঁদে প্রবেশ করবে চন্দ্রযান টু। টাঁদের চারিদিকে পাক খাবে ১৩ দিন। পরিকল্পা তৈরি। কাউন্টডাউন শেষের পথে। এবার শুধু দুপুর ২.৪৩-র অপেক্ষা। গেট, সেট,...
(The above story first appeared on LatestLY on Jul 22, 2019 10:21 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

