Rajasthan Shocker: খাবার কেনার নাম করে স্টেশন থেকে টাকা ও গা ভর্তি গয়না নিয়ে ধাঁ নববধূ

জানা গিয়েছে সম্প্রতি সাত পাকে বাঁধা পড়েন রাজস্থানের সুরেশ ও ঝাড়খণ্ডের গিরিডির এক তরুণী। দুই পরিবারের উপস্থিতিতে ধুমধাম করে বিয়ে হয় এই যুগলের।

Rajasthan Shocker: খাবার কেনার নাম করে স্টেশন থেকে টাকা ও গা ভর্তি গয়না নিয়ে ধাঁ নববধূ
Bride-Groom Representational Image (Photo Credit: IANS/ X)

নয়াদিল্লিঃ সদ্য বিবাহিতা স্ত্রীকে (Wife) নিয়ে ট্রেনে করে বাড়ি ফিরতে চলেছিলেন। কিন্তু স্টেশন থেকেই পালাল স্ত্রী (Wife)। সঙ্গে নিয়ে গেল নগদ ও গা ভর্তি গয়না। ঘটনাটি ঘটেছে রাজস্থানের শিকার জেলায়। জানা গিয়েছে সম্প্রতি সাত পাকে বাঁধা পড়েন রাজস্থানের সুরেশ ও ঝাড়খণ্ডের গিরিডির এক তরুণী। দুই পরিবারের উপস্থিতিতে ধুমধাম করে বিয়ে হয় এই যুগলের। বিয়ের পরের দিন নববধূকে নিয়ে রাজস্থানে নিজের বাড়িতে ফিরছিলেন সুরেশ। সঙ্গে ছিল পরিবার। স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন সবাই। হঠাৎ নববধূ জানান তাঁর খিদে পেয়েছে। এই বলে খাবার কিনতে চলে যান তিনি।

শ্বশুরবাড়ির চোখে ধুলো দিয়ে স্টেশন থেকেই গয়না ও টাকা নিয়ে পালাল বধূ

কিন্তু এরপর ট্রেন আসার সময় হয়ে গেলেও ফেরেননি তিনি। স্টেশন চত্বরে সদ্য বিয়ে করা বউকে খুঁজে বেড়ান সুরেশ। কিন্তু দেখা মেলে না তাঁর। স্ত্রীর ফোন সুইচড অফ পেয়ে সন্দেহ হয় সুরেশের। বুঝতে পারেন টাকাপয়সা ও গয়না নিয়ে পালিয়েছে স্ত্রী। এরপরই পুলিশের দ্বারস্থ হয় সুরেশের পরিবার। পুলিশকে সুরেশ জানান, কনেপক্ষ ও ঘটককে ২ লক্ষ টাকা দিয়েছিলেন তিনি। এই বিয়েতে ঘটক হিসেবে কাজ করে সুরেশেরই কোনও এক সহকর্মী। ইতিমধ্যেই নবব্ধূর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

 

(The above story first appeared on LatestLY on May 06, 2025 11:20 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).