Bride Dies Of Heart Attack During Haldi Ceremony: বিয়ের দিনই চিতায় উঠলেন কনে, গায়ের হলুদের অনুষ্ঠানের মাঝে আচমকা হৃদরোগে মৃত্যু, দেখুন

মেয়ের বিয়ে তাই সপ্তম আকাশে ছিল বাবা-মায়ের খুশি। কিন্তু মুহূর্তের মধ্যেই আনন্দ, উৎসব, হাসি, ঠাট্টা, গান, বাজনা চাপা পড়ল কান্নার হাহাকারে। হলদি অনুষ্ঠানে চলাকালীন হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যু হল হবু কনের

Bride Dies Of Heart Attack During Haldi Ceremony: বিয়ের দিনই চিতায় উঠলেন কনে, গায়ের হলুদের অনুষ্ঠানের মাঝে আচমকা হৃদরোগে মৃত্যু, দেখুন
Bride Dies Of Heart Attack During Haldi Ceremony (Photo Credits: X)

বাদাউন, ৫ মেঃ ধুমধাম করে চলছিল বিয়ের আয়োজন। অতিথিদের আনাগোনায় গমগম করছিল বাড়ি। হেঁশেলে চলছিল মহাযজ্ঞের রান্না। বিয়ে বাড়ি বলে কথা। মেয়ের বিয়ে তাই সপ্তম আকাশে ছিল বাবা-মায়ের খুশি। কিন্তু মুহূর্তের মধ্যেই আনন্দ, উৎসব, হাসি, ঠাট্টা, গান, বাজনা চাপা পড়ল কান্নার হাহাকারে। হলদি অনুষ্ঠানে চলাকালীন হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যু হল হবু কনের (Bride Dies Of Heart Attack During Haldi Ceremony)।

ঘটনাটি ঘটেছে রবিবার ৪ মে, উত্তর প্রদেশের (Uttar Pradesh) বাদাউন জেলার ইসলামনগর থানার নুরপুর পিনাউনি গ্রাম। বিয়ের আগের দিন হাসিখুশি পাত্রীর এমন মর্মান্তিক মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। হলদি অনুষ্ঠানে (Haldi Ceremony) পরিবার, বন্ধুবান্ধবদের সঙ্গে হৈহৈ করে নাচ্ছিলেন কনে। আচমকা মেঝেতে লুটিয়ে পড়লেন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কোন লাভ কোন না, চিকিৎসকেরা কনেকে মৃত বলে জানিয়ে দেন।

হলদি উৎসব চলাকালীন হৃদরোগে মৃত্যু কনেরঃ

বিয়ের ঠিক আগের দিন বছর ২২-এর তরুণীর প্রাণ কাড়ল হৃদরোগ। সোমবার পালকিতে চড়ে শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল ওই তরুণীর। কিন্তু ভাগ্যের ফেরে বিয়ের দিনই চিতায় উঠতে হল তাঁকে। চার কাঁধে সুজজ্জিত পালকিতে চড়ে শ্বশুরবাড়ির জন্যে মেয়েকে বিদায় করার পরিবর্তে চার কাঁধে করে মেয়ের মৃতদেহ শেষকৃত্যের জন্যে পাঠালেন বাবা-মা।

(The above story first appeared on LatestLY on May 05, 2025 08:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).