Breaking News: জম্মু কাশ্মীরের সাম্বায় সন্দেহজনক বাক্সে নগদ, বন্দুক, গুলি, ডিটোনেটর, ষড়যন্ত্রের আশঙ্কা পুলিশের

সন্দেহজনক প্যাকেটটি থেকে ভারতীয় মুদ্রায় প্রায় ৫ লক্ষ টাকা, ২ টি চাইনিজ পিস্তল, ৪টি ম্যাগাজিন, প্রায়৬০ রাউন্ড গুলি, ডিটোনেটর এবং ২টি আইইডি উদ্ধার করা হল।

Breaking News: জম্মু কাশ্মীরের সাম্বায় সন্দেহজনক বাক্সে নগদ, বন্দুক, গুলি, ডিটোনেটর, ষড়যন্ত্রের আশঙ্কা পুলিশের
Photo Credit: Twitter@ANI

জম্মু ও কাশ্মীরঃ  আজ সকালে জম্মু কাশ্মীরের সাম্বা জেলার(Jammu and Kashmir's Samba district)ছানি মানহাসানের কাছে একটি মাঠে  সন্দেহজনক সিল করা একটি প্যাকেট লক্ষ্য করা যায়। গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে  বিজয়পুর থানার পুলিশ, তাঁরা  ওই সন্দেহজনক সিল করা প্যাকেটটি (Suspicious packet) উদ্ধার করে। অতিরিক্ত এসপি সুরিন্দর চৌধুরী (Additional SP Surinder Chaudhary)ঘটনার পরে জানান যে মাঠের যে অংশ থেকে ওই প্যাকেটটি উদ্ধার করা হয়েছে সেই জায়গাকে সিল করে দেওয়া হয়েছে , এবং সকলে অক্ষতও আছেন।

এরপর ঘটনাস্থলে এসে পৌছায় সাম্বা থানার দায়িত্বপ্রাপ্ত এসএসপি অভিষেক মহাজন, তার নির্দেশে বোম্ব ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয়। সন্দেহজনক প্যাকেটটি থেকে  ভারতীয় মুদ্রায় প্রায় ৫ লক্ষ টাকা, ২ টি চাইনিজ পিস্তল, ৪টি ম্যাগাজিন, প্রায়৬০ রাউন্ড গুলি, ডিটোনেটর এবং ২টি আইইডি পাওয়া যায়।এসএসপি সাম্বা অভিষেক মহাজন বলেন -  সম্ভবত আন্তঃসীমান্ত ড্রোন দিয়ে এই সন্দেহজনক প্যাকেটটি  ফেলা হয়েছে,  সম্ভবত, কোনও ঘটনা ঘটাতে এই ষড়যন্ত্র করা হয়েছিল

(The above story first appeared on LatestLY on Nov 24, 2022 01:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).