Madhya Pradesh:ডিজে মিউজিকে নাচতে গিয়ে মৃত্যু ১৩ বছরের নাবালকের

এলাকায় কোনও অনুষ্ঠানের জন্য ডিজের ব্যবস্থা করা হয়েছিল। সেখানেই সকলের সঙ্গে মিলে আনন্দ করতে যায় সমর

Madhya Pradesh:ডিজে মিউজিকে নাচতে গিয়ে মৃত্যু ১৩ বছরের নাবালকের
সমর বিল্লোর (ছবিঃX@NDTV)

নয়াদিল্লিঃ ডিজে মিউজিকে(DJ Music) নাচতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ১৩ বছরের নাবালকের। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের(Madhya Pradesh) ভোপালে(Bhopal)। মৃতের নাম সমর বিল্লোর। বয়স ১৩। জানা গিয়েছে, এলাকায় কোনও অনুষ্ঠানের জন্য ডিজের ব্যবস্থা করা হয়েছিল। সেখানেই সকলের সঙ্গে মিলে আনন্দ করতে যায় সমর। ডিজে মিউজিকে নাচতে থাকে সে। আচমকা সেখানেই অসুস্থ হয়ে পড়ে সে। এরপর সেখানেই মৃত্যু হয় সমরের। হার্ট অ্যাটাকে মৃত্যু বলে জানিয়েছেন চিকিৎসকেরা। সমরের মায়ের বক্তব্য, "ছেলের হার্টের সমস্যা ছিল। কিন্তু বর্তমানে সম্পূর্ণ সুস্থ ছিল। ওখানে যখন অসুস্থ হয়ে পড়ে আমি চেঁচিয়ে সাহায্য চাইলেও কেউ এগিয়ে আসেনি। সকলে নাচতে ব্যাস্ত ছিল।" অন্যদিকে সমরের বাবার অভিযোগ, অত্যন্ত জোরে বক্স বাজানো হচ্ছিল। এত তীব্র আওয়াজে যে কারও শরীর খারাপ হতে পারে বলে দাবি করেন সমরের বাবা কৈলাশ বিল্লোর। সমরের মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকায়।

ডিজে মিউজিকে নাচতে গিয়ে মৃত্যু ১৩ বছরের নাবালকের

(The above story first appeared on LatestLY on Oct 17, 2024 01:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).