Manipur Violence: মন্ত্রীর বাড়িতে বোমার পর এবার মণিপুরে বিজেপি পার্টি অফিস ভাঙচুর, দেখুন ভিডিয়ো

কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির পর এবার মণিপুরে বিজেপির পার্টি অফিসে হামলা। গতকাল, শুক্রবার রাতে মণিপুরে থংজুতে বিজেপির পার্টি অফিসে অনেকে ঢুকে পড়ে ভাঙচুর চালায়।

Manipur Violence: মন্ত্রীর বাড়িতে বোমার পর এবার মণিপুরে বিজেপি পার্টি অফিস ভাঙচুর, দেখুন ভিডিয়ো
Photo: Twitter

কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির পর এবার মণিপুরে বিজেপির পার্টি অফিসে হামলা। গতকাল, শুক্রবার রাতে মণিপুরে থংজুতে বিজেপির পার্টি অফিসে অনেকে ঢুকে পড়ে ভাঙচুর চালায়। পার্টি অফিসের ভিতর থাকা সব কিছু ভেঙে, জ্বালিয়ে দেওয়া হয়। শাসক দলের ওপর হামলা

উত্তর পূর্ব ভারতে বিজেপি শাসিত এই রাজ্যের পরিস্থিতি এখনও অগ্নিগর্ভ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিয়োয় দেখা যাচ্ছে, ক্ষোভের আগুনে এখনও জ্বলছে মণিপুর। প্রায় দেড়মাস ধরে সেখানে বন্ধ ইন্টারনেট পরিষেবা। সরকারী হিসেবে মণিপুর হিংসা মৃত্য়ু শতাধিক, নিখোঁজ বহু। বহু বাড়ি, সম্পত্তি নষ্ট হয়ে গিয়েছে।

দেখুন ভিডিয়ো

অশান্ত মণিপুরে কেন্দ্রীয় মন্ত্রী আর কে রঞ্জন সিংয়ের বাড়িতে আগুন জ্বালিয়ে দেয় দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে ইম্ফলের কোংবায় কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে আগুন জ্বালিয়ে দেয় বেশ কিছু দুবৃত্ত। ঘটনার সময় আর কে রঞ্জন সিং বা পরিবারের কেউ তাঁদের ইম্ফলের বাড়িতে ছিলেন না। ফলে প্রাণহানির কোনও খবর নেই।

(The above story first appeared on LatestLY on Jun 17, 2023 12:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).