Bihar Election 2025: বিহারে ভোটের মুখে বিজেপি ছাড়লেন দলিত বিধায়ক মিশ্রীলাল যাদব, চাপ বাড়ল গেরুয়া শিবিরে

বিহারে আগামী মাস নভেম্বরের ৬ ও ১১ তারিখ দুই দফায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে। ঠিক তার আগে বিজেপি ছাড়বেন দলের দাপুটে দলিত বিধায়ক মিশ্রিলাল যাদব। বিজেপির বিরুদ্ধে রীতিমত তোপ দেগে দল ছাড়লেন দ্বারভাঙা জেলার আলিনগরের অনগ্রসর সম্প্রদায়ের বিধায়ক।

Bihar Election 2025: বিহারে ভোটের মুখে বিজেপি ছাড়লেন দলিত বিধায়ক মিশ্রীলাল যাদব, চাপ বাড়ল গেরুয়া শিবিরে
BJP MLA Mishrilal Yadav Resigns. (Photo Credits:X)

Bihar Election 2025: BJP MLA Mishrilal Yadav Resigns: বিহারে আগামী মাস নভেম্বরের ৬ ও ১১ তারিখ দুই দফায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে। ঠিক তার আগে বিজেপি ছাড়বেন দলের দাপুটে দলিত বিধায়ক মিশ্রীলাল যাদব (Mishrilal Yadav)। বিজেপির বিরুদ্ধে রীতিমত তোপ দেগে দল ছাড়লেন দ্বারভাঙা জেলার আলিনগরের অনগ্রসর সম্প্রদায়ের বিধায়ক। দল ছাড়ার ঘোষণা করে মিশ্রীলাল যাদব বললেন, "আজ শুধু পিছিয়ে পড়া দলিতরাই নয়, আমাকেও অপমান করা হচ্ছে। একজন বিধায়ক হিসেবে আমার আত্মসম্মানও আঘাত করা হচ্ছে। বিজেপির মতো দলে থেকে আমার মতো বিধায়কের পক্ষে নিজের মর্যাদা বজায় রাখা এখন কঠিন হয়ে পড়েছে। তাই আজ আমি বিহার বিজেপি সভাপতিকে চিঠি লিখে এবং ব্যক্তিগতভাবে দেখা করে আমার পদত্যাগপত্র জমা দিচ্ছি।"অতীতে বিজেপি ছেড়ে নতুন দল গড়ে জয় পেয়ে ফের তার পুরনো দলে ফিরছিলেন। আরও একবার বিজেপি ছাড়লেন মিশ্রীলাল। গতবার বিজেপির হয়ে না লড়েও ভোটে জিতেছিলেন, তবে ২০১৫-তে বিজেপির হয়ে দাঁড়িয়ে হেরেছিলেন মিশ্রীলাল।

আলিনগরের গোলকধাঁধা

প্রসঙ্গত, গতবার বিহার ভোটে আলিনগর থেকে মুকেশ সাহানির বিকাশশীল ইনশান পার্টির হয়ে ভোটে লড়ে বিধায়ক হয়েছিলেন মিশ্রীলাল। পরে তিনি বিজেপিতে যোগ দেন। ২০১৫ বিহার বিধানসভা ভোটে আলিনগর থেকে বিজেপির প্রতীকে ভোটে দাঁড়িয়ে হেরে গিয়েছিলেন মিশ্রীলাল। আলিনগরের বিধায়কের দাবি, আলিনগরের পাশাপাশি আরও একটি বিধানসভা কেন্দ্র বিজেপি জয় পেয়েছিল, এবং লোকসভা লিড পায় শুধু তার জন্য। গেরুয়া শিবিরের দাবি, মিশ্রিলাল যাদবকে আর আলিনগরকে করতে রাজি নয় বিজেপি। সেটাই জানতে পেরেই দল ছাড়লেন তিনি।

বিজেপিকে তোপ দেগে দেখুন কী বললেন বিধায়ক মিশ্রীলাল 

কী হতে পারে বিহারে

এবার বিহারের ভোটে খুব টানটান হতে চলেছে। অনেক সমীকরণের মাঝে ঘেঁটে গিয়ে ছোট ছোট ফ্যাক্টার জয়-পরাজয়, সিংহাসন দখলে বড় হয়ে উঠতে পারে। এমন কঠিন নির্বাচনের মুখে দলিত বিধায়কের দল ছাড়া নিশ্চিতভাবেই স্বস্তিতে রাখবে না বিজেপিকে।

(The above story first appeared on LatestLY on Oct 11, 2025 02:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).