Bihar Shocker: প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন বিজেপি নেতাকে, বিক্ষোভ কাটিহারে

প্রকাশ্যে রাস্তায় গুলি করে বিজেপি নেতাকে খুন করা হল বিহারে। মৃতের নাম সঞ্জীব মিশ্র। সোমবার ঘটনাটি ঘটেছে কাটিহারের টেলটা পুলিশ স্টেশন এলাকায়। ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে স্থানীয় এলাকায়।

Bihar Shocker: প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন বিজেপি নেতাকে, বিক্ষোভ কাটিহারে
Photo Credit: ANI

কাটিহার: প্রকাশ্যে রাস্তায় গুলি (Shot) করে বিজেপি (BJP) নেতাকে খুন করা হল বিহারে। মৃতের নাম সঞ্জীব মিশ্র। সোমবার ঘটনাটি ঘটেছে কাটিহারের (Katihar) টেলটা পুলিশ স্টেশন (Telta Police station) এলাকায়। ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে স্থানীয় এলাকায়। রাস্তা অবরোধ (road blocked) করে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে কাটিহারের টেলটা পুলিশ স্টেশনের অন্তর্গত এলাকায় বিজেপি নেতা সঞ্জীব মিশ্রকে তাঁর বাড়ির সামনেই গুলি করে দুই বাইক আরোহী। এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বিজেপি নেতার। এদিকে এই ঘটনার কথা জানাজানি হওয়ার পরেই ক্ষেপে ওঠে ওই এলাকার সাধারণ মানুষ। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টার পাশাপাশি মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।

পুলিশ সূত্রে খবর, পুরনো রেষারেষির কারণেই ওই বিজেপি নেতাকে খুন করেছে অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি খুনিদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।

(The above story first appeared on LatestLY on Nov 07, 2022 01:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).