Bengaluru : তেজসে উড়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এক্স হ্যান্ডেলে শেয়ার করলেন ছবি
বেঙ্গালুরুতে হিন্দুস্তান অ্যারোনটিক্স পরিদর্শনের সময় তেজস বিমানে চড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
বেঙ্গালুরুতে দেশীয় বিমান তেজসের কারখানা দেখার পাশাপাশি বিমানে উড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিন্দুস্থান অ্যারোনটিকস লিমিটেড এর পাশাপাশি তেজসের কারখানাও ঘুরে দেখেন তিনি।
নিজের এক্স হ্যান্ডেল থেকে বিমানে ওড়ার অভিজ্ঞাতার কথা শেয়ার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি জানান "সফলতাপূর্বক তেজসে উড়ান সম্পন্ন করলাম।এর অভিজ্ঞতা অত্যন্ত চিত্তাকর্যক। যা দেশের ক্ষমতা সম্পর্কে আমার আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করেছে। জাতীয় সম্ভবনা সম্পর্কে গর্ব ও আশার আলো দেখতে পেয়েছি।"
দেশের সামরিক বাহিনীকে শক্তিশালী করতে দেশীয় অস্ত্রের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তেজস বিমান দেশীয় প্রযুক্তির অন্যতম একটি সফল প্রমাণ।দেশীয় প্রযুক্তিতে তৈরী সেই ফাইটার বিমানেই একপ্রস্থ ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী।
বর্তমানে শুধু ভারত নয় বিভিন্ন দেশো তেজস বিমান নেওয়ার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া তেজসের এমকে ২ ইঞ্জিন তৈরীর ক্ষেত্রে ভারতের হ্যালের সঙ্গে গাঁটছড়া বেধেছে মার্কিন যুক্তরাষ্ট্রের জি ই অ্যারোস্পেস।
PM Narendra Modi tweets, "Successfully completed a sortie on the Tejas. The experience was incredibly enriching, significantly bolstering my confidence in our country's indigenous capabilities, and leaving me with a renewed sense of pride and optimism about our national… pic.twitter.com/PHKG5llA2j
— ANI (@ANI) November 25, 2023
(The above story first appeared on LatestLY on Nov 25, 2023 01:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

