Bengaluru Shocker:ফোন ঘাঁটতে মানা মায়ের, অভিমানে আত্মঘাতী মেয়ে

আগের পরীক্ষায় ভাল ফ্ল না হওয়ায় মা চেয়েছিলেন পড়াশোনায় মন দিক মেয়ে। তাই মোবাইল থেকে দূরে থাকার পরামর্শ দেন।

Bengaluru Shocker:ফোন ঘাঁটতে মানা মায়ের, অভিমানে আত্মঘাতী মেয়ে
Representative Image (Photo Credit: File)

নয়াদিল্লিঃ সামনেই পরীক্ষা(Examination) তাই মোবাইল(Mobile) ফোন ঘাঁটতে মানা করেছিলেন মা। অভিমানে ২০ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী নাবালিকা। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। বুধবার সন্ধ্যায় নিজের বাড়ির বারান্দা থেকে ঝাঁপ দেয় ওই দশম শ্রেণির ছাত্রী। ফ্ল্যাটের নিচ থেকে উদ্ধার হয় তার রক্তাক্ত দেহ। তদন্তে নেমে জানা যায়, মা বাবার সঙ্গে বেঙ্গালুরুর ওই ফ্ল্যাটে থাকত ওই নাবালিকা। মধ্যপ্রদেশে বেড়ে ওঠা। বাবা পেশায় ইঞ্জিনিয়ার। বাবার কর্মসূত্রেই বেঙ্গালুরুতে আসা। হোয়াইট ফিল্ডের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ত সে।

অভিমানে ২০ তলা থেকে ঝাঁপ নাবালিকার

আগের পরীক্ষায় ভাল ফল না হওয়ায় মা চেয়েছিলেন পড়াশোনায় মন দিক মেয়ে। তাই মোবাইল থেকে দূরে থাকার পরামর্শ দেন। এরপরই চরম সিদ্ধান্ত নেয় ওই নাবালিকা, এমনটাই পুলিশ সূত্রে খবর। যদিও গোটা বাড়ি তল্লাশি চালায় পুলিশ, কিন্তু নাবালিকার ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। ইতিমধ্যেই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে ফেলে তদন্ত আরও এগোবে।

Suicide Prevention and Mental Health Helpline Numbers:

Tele Manas (Ministry of Health) – 14416 or 1800 891 4416; NIMHANS – + 91 80 26995000 /5100 /5200 /5300 /5400; Peak Mind – 080-456 87786; Vandrevala Foundation – 9999 666 555; Arpita Suicide Prevention Helpline – 080-23655557; iCALL – 022-25521111 and 9152987821; COOJ Mental Health Foundation (COOJ) – 0832-2252525.

ফোন ঘাঁটতে মানা মায়ের, অভিমানে আত্মঘাতী মেয়ে

(The above story first appeared on LatestLY on Feb 13, 2025 09:08 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).