India-Pakistan Conflict: বিমানবন্দরগুলিতে জোরদার করা হল নিরাপত্তা ব্যবস্থা, মোতায়েন করা হল এয়ার মার্শালদের
দেশজুড়ে বেজে গেল যুদ্ধের ডঙ্কা। বৃহস্পতিবার রাতে ভারতের বিভিন্ন প্রান্তে হামলা চালায় পাকিস্তান)। তারপর থেকেই এর জবাব দিচ্ছে ভারতীয় সেনা।
দেশজুড়ে বেজে গেল যুদ্ধের ডঙ্কা। বৃহস্পতিবার রাতে ভারতের (India) বিভিন্ন প্রান্তে হামলা চালায় পাকিস্তান (Pakistan)। তারপর থেকেই এর জবাব দিচ্ছে ভারতীয় সেনা। সূত্রের খবর, পাকিস্তানের একের পর এক জায়গায় ইতিমধ্যেই হামলা চালানো শুরু করে দিয়েছে ভারতীয় সেনা। যদিও এই নিয়ে সরকারিভাবে এখনও কোনও তথ্য দেয়নি কেন্দ্র সরকার। এদিকে দেশের সমস্ত বিমানবন্দরে জারি করা হল নয়া নির্দেশিকা। নিরা্পত্তার ব্যাপারকে আরও জোড়দার করতে সিভিল এভিয়েশন সিকিউরিটি ব্যুরোর তরফে দেশের সমস্ত বিমান সংস্থা ও বিমানবন্দরগুলিতে নির্দেশিকা পাঠানো হয়েছে।
বিমান পরিষেবায় নির্দেশিকা্ বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের
বিমান সংস্থা ও বিমানবন্দরগুলিতে যে নির্দেশিকা পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে বিমানবন্দরে যাত্রীদের জন্য সেকেন্ডারি ল্যাডার পয়েন্ট চেক (এসএলপিসি) করা হবে। টার্মিনাল বিল্ডিংগুলিতে যাত্রীদের জন্য আসা ভিসিটরদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এমনকী বিমানবন্দরগুলিতে মোতায়েন থাকবে এয়ার মার্শালরা।
পাকিস্তানের ব্যর্থ হামলা
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত থেকেই বায়ুপথে একের পর এক হামলা চালানোর চেষ্টা করছে পাকিস্তান। যদিও সমস্ত হামলাই ব্যর্থ করেছে ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম। সূত্রের খবর জম্মু-কাশ্মীর ও রাজস্থানের বিভিন্ন জায়গায় হামলা চালানোর চেষ্টা করে পাক সেনা।
(The above story first appeared on LatestLY on May 08, 2025 11:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

