Bank Holiday October 2026: অক্টোবরে ১১দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে বঙ্গে ব্য়াঙ্কের ছুটির তালিকা দেখুন
উৎসবের মরসুমে লেনদেন বা জরুরি টাকা-পয়সা জমা করার পরিকল্পনা থাকলে এখনই সতর্ক হওয়া প্রয়োজন। অক্টোবর মাসে দুর্গোৎসব ও অন্যান্য উৎসবের কারণে রাজ্যজুড়ে বেশ কয়েক দিন বন্ধ থাকছে সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের শাখা।
Bank Holiday October 2026: উৎসবের মরসুমে লেনদেন বা জরুরি টাকা-পয়সা জমা করার পরিকল্পনা থাকলে এখনই সতর্ক হওয়া প্রয়োজন। অক্টোবর মাসে দুর্গোৎসব ও অন্যান্য উৎসবের কারণে রাজ্যজুড়ে বেশ কয়েক দিন বন্ধ থাকছে সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের শাখা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-এর ছুটির তালিকা অনুযায়ী, সাধারণ সাপ্তাহিক ছুটি এবং আঞ্চলিক উৎসব মিলিয়ে এই মাসে রাজ্যে টানা ছুটির প্রভাব দেখা যাবে। অক্টোবরের শুরুতেই জাতীয় ছুটি। ২ অক্টোবর, শুক্রবার গান্ধী জয়ন্তী উপলক্ষে দেশজুড়ে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে। এর পর মাসের দ্বিতীয় শনিবার অর্থাৎ ১০ অক্টোবর মহালয়া ও নিয়মমাফিক দ্বিতীয় শনিবারের কারণে ব্যাঙ্ক ছুটি থাকবে।
দুর্গাপুজোয় ব্যাঙ্কে কবে কবে ছুটি
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা কেন্দ্র করে মাসের মাঝামাঝি সময়ে ব্যাঙ্কিং পরিষেবা সবচেয়ে বেশি প্রভাবিত হবে। ১৮ অক্টোবর রবিবার ছুটির পর, ১৯ অক্টোবর (মহাঅষ্টমী/মহানবমী) এবং ২০ অক্টোবর (বিজয়া দশমী/দশেরা) রাজ্যে ব্যাঙ্ক শাখাগুলি সম্পূর্ণ বন্ধ থাকবে। ২১ অক্টোবর বুধবারও দুর্গাপূজা উপলক্ষ্যে রাজ্য সরকারের ছুটির সূচি অনুযায়ী কিছু শাখার পরিষেবা স্থগিত থাকতে পারে। এর পাশাপাশি ২৪ অক্টোবর (চতুর্থ শনিবার) এবং ২৫ অক্টোবর (রবিবার) নিয়মানুযায়ী ব্যাঙ্ক বন্ধ থাকছে। আবার ২৬ অক্টোবর লক্ষ্মীপূজা উপলক্ষেও পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী কয়েকটি রাজ্যে ব্যাঙ্কে ছুটি ঘোষিত রয়েছে।
অক্টোবরে রাজ্যে ১১দিন বন্ধ ব্যাঙ্ক
সব মিলিয়ে অক্টোবরে রবিবারের নিয়মিত ৪টি ছুটির পাশাপাশি বেশ কিছু পর পর ছুটি পাওয়ায় গ্রাহকদের আগেভাগেই ব্যাঙ্কিং কাজ সেরে রাখার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। অবশ্য শাখা বন্ধ থাকলেও ইউপিআই (UPI), নেট ব্যাঙ্কিং, এটিএম (ATM) এবং মোবাইল ব্যাঙ্কিংয়ের মতো ডিজিটাল পরিষেবাগুলি ২৪ ঘণ্টাই সচল থাকবে বলে জানানো হয়েছে।
অক্টোবর ২০২৬-এ পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক ছুটির তালিকা নিচে তুলে ধরা হলো:
জাতীয় ও বিশেষ উৎসবের ছুটি:
২ অক্টোবর (শুক্রবার): গান্ধী জয়ন্তী
১০ অক্টোবর (শনিবার): মহালয়া এবং দ্বিতীয় শনিবারের নিয়মিত ছুটি
১৯ অক্টোবর (সোমবার): মহাঅষ্টমী / মহানবমী
২০ অক্টোবর (মঙ্গলবার): বিজয়া দশমী / দশেরা
২১ অক্টোবর (বুধবার): একাদশী (দুর্গাপূজা অতিরিক্ত ছুটি)
২৬ অক্টোবর (সোমবার): লক্ষ্মীপূজা
নিয়মিত সাপ্তাহিক ছুটি:
৪ অক্টোবর (রবিবার): সাপ্তাহিক ছুটি
১১ অক্টোবর (রবিবার): সাপ্তাহিক ছুটি
১৮ অক্টোবর (রবিবার): সাপ্তাহিক ছুটি
২৪ অক্টোবর (শনিবার): চতুর্থ শনিবারের ছুটি
২৫ অক্টোবর (রবিবার): সাপ্তাহিক ছুটি
(The above story first appeared on LatestLY on Oct 01, 2026 09:23 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

