আজ বিশ্বকর্মা পুজোর ছুটিতে ব্যাঙ্ক কি খোলা? জানুন ১৮ সেপ্টেম্বর শুক্রবার আপনার শহরে ব্যাঙ্কের ছুটির খবর

আজ ১৮ সেপ্টেম্বর, ২০২৬, শুক্রবার। বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে পশ্চিমবঙ্গের সরকারী, আধা সরকারী অফিস, স্কুল-লকেজ বন্ধ রয়েছে। আপনার কি আজ ব্যাংকে গুরুত্বপূর্ণ কোনও কাজকর্ম রয়েছে? শাখায় যাওয়ার আগে জেনে নেওয়া জরুরি যে আপনার এলাকার ব্যাংকগুলি খোলা নাকি বন্ধ।

আজ বিশ্বকর্মা পুজোর ছুটিতে ব্যাঙ্ক কি খোলা? জানুন ১৮ সেপ্টেম্বর শুক্রবার আপনার শহরে ব্যাঙ্কের ছুটির খবর
Bank Holiday (Photo Credits: LatestLY)

Bank Holiday Today, September 18, 2026? আজ ১৮ সেপ্টেম্বর, ২০২৬, শুক্রবার। বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে পশ্চিমবঙ্গের সরকারী, আধা সরকারী অফিস, স্কুল-লকেজ বন্ধ রয়েছে। আপনার কি আজ ব্যাঙ্কে গুরুত্বপূর্ণ কোনও কাজকর্ম রয়েছে? শাখায় যাওয়ার আগে জেনে নেওয়া জরুরি যে আপনার এলাকার ব্যাঙ্কগুলি খোলা নাকি বন্ধ।

কোন রাজ্যে আজ ব্য়াঙ্ক বন্ধ

আজ ভারতের অধিকাংশ রাজ্যেই ব্যাংক পরিষেবা যথারীতি চালু থাকছে। তবে পূর্বভারতের মেঘালয়ে ছবিটা আলাদা। 'ইউনিটেরিয়ান অ্যানিভার্সারি ডে' (Unitarian Anniversary Day) উপলক্ষে আজ শিলং এবং তার সংলগ্ন নির্দিষ্ট কিছু অঞ্চলের সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাংকের শাখা বন্ধ রাখা হয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের (RBI) আঞ্চলিক ছুটির তালিকা অনুযায়ী 'নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট'-এর অধীনে মেঘালয় প্রশাসনিক এলাকায় এই ছুটি ঘোষণা করা হয়েছে।

কলকাতাসহ দেশের বাকি রাজ্যে কী পরিস্থিতি?

শিলং ছাড়া পশ্চিমবঙ্গ, দিল্লি, মুম্বই, কলকাতা বা দেশের অন্যান্য রাজ্যে ব্যাংকের কাজকর্মে কোনও বিঘ্ন ঘটছে না। দেশজুড়ে সমস্ত পাবলিক ও প্রাইভেট সেক্টর ব্যাংকের শাখাগুলি স্বাভাবিক সময়সূচি মেরেই খোলা রয়েছে। ফলে সাধারণ গ্রাহকরা জমা-তোলা, চেক ক্লিয়ারেন্স বা কেওয়াইসি (KYC)-র মতো যে কোনও কাউন্টার পরিষেবা স্বাভাবিকভাবেই পাবেন।

ডিজিটাল ও এটিএম পরিষেবা সচল

শিলং অঞ্চলের ভৌগোলিক সীমানায় ব্যাংকের কাউন্টার পরিষেবা বন্ধ থাকলেও ডিজিটাল এবং অনলাইন লেনদেনে তার কোনও প্রভাব পড়েনি।

ইউপিআই এবং মোবাইল ব্যাংকিং: ইউপিআই (UPI), নেট ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে লেনদেন ২৪ ঘণ্টাই সম্পূর্ণ চালু থাকছে।

এটিএম সেবা: টাকা তোলা ও জমা দেওয়ার জন্য এটিএম (ATM) ও সিআরএম (CRM) মেশিনগুলি স্বাভাবিকভাবেই কাজ করছে।

কার্ড পেমেন্ট:পস (POS) টার্মিনালের মাধ্যমে মার্চেন্ট পেমেন্ট পরিষেবা সচল রয়েছে।

কখন ফের খুলবে শাখা?

শিলং অঞ্চলের যে সমস্ত ব্যাংকের শাখা আজ স্থানীয় ছুটির জন্য বন্ধ রয়েছে, সেখানে শনিবার থেকেই পুনরায় সরাসরি কাউন্টার পরিষেবা পাওয়া যাবে। তবে যাদের চেকে টাকা জমা দেওয়া বা সরাসরি নথিপত্র জমা দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, তাঁদের সাময়িক এই ছুটির বিষয়টি মাথায় রেখেই পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

(The above story first appeared on LatestLY on Sep 18, 2026 07:27 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).